রোমীয় 11:17-18
রোমীয় 11:17-18 CBT
যুনি সেই জলপাই গাজর্ কুদুক্কুন্ ডেলা ভাঙি ফেলেইনে সেই জাগানত্ তঅ ধোক্ক্যেন্ ঝার্বো জলপাই গাজর্ ডেলা জড়া দিয়্যে অয় আর তুই আজল্ জলপাই গাজর্ গড়াত্তুন্ রচ্ টানি লচ্, সালে ভাঙি ফেল্ল্যে ডেলাগুনোত্তুন্ নিজোরে দাঙর্ মনে ন-গুরিচ্। যুনি গরচ্ সালে মনত্ রাগেচ্, তুই গড়াগানরে ধুরি ন-রাগর্ বরং গড়াগানে তরে ধুরি রাগেয়্যে।





