Skip to content

মীখা 2

2
অত্যেচারীগুনোর্ সাজা
1অভিশাব্ পোড়োক্ তারার্, যিগুনে অন্যেয়র পরিকল্পনা গরন্, যিগুনে নিজো বিচ্ছোনত্ ভান্ন্যেয়র্ ফন্দি গরন্। বেন্যে অলে তারা সেবাবোত্যে কাম্ গরন্, কিত্যে সিয়েন গুরিবার খেমতাগান তারা আঢত্ আঘে। 2তারা খেত্-খামারত্ আর ঘর উগুরে লুভ গুরিনে সিয়েনি কাড়ি নেযান্। তারা মান্‌‌‌‌জ্যরে ঠোগেইনে তারা ঘরানি আর তারা জাগা-ভূইয়ানি নেযান্।
3সেনত্তে লগেপ্রভু কত্তে, “তমা বিরুদ্ধে মুই অমংগলর পরিকল্পনা গোজ্যং যিয়েনত্তুন্ তুমি নিজোরে রোক্ষ্যে গুরি ন-পারিবা। তুমি আর বাড়্‌বো গুরিনে ন-চলিবা, কিত্যে সময়ান অবঅ দযার্। 4সেদিন্যে অমকদ আবিলেচ্ হেবাক্ আর এ দুঘোর্ গান গাহ্ অবঅ;
আমি এক্কুবারে ভস্ত ওই যেইয়্যেই;
আমা জাদর্ সোম্বোত্তিগানি নেযা ওইয়্যে।
লগেপ্রভু সিয়েনি আমাত্তুন্ নেযেয়্যে।
আমা খেত্-খামারানি তে বে-জবান্যেগুনোরে দি দিয়্যে।”
5সেনত্তে তমা ভিদিরেত্তুন্ কনজনে লগেপ্রভুর মানুচ্চুনো সমারে ভূইয়ো ভাগ ন-পেবাক্।
6তমা ভাববাদীগুনে আমারে কন্, “ইয়েনি ন-কোইয়ো, ইয়েনি পৌইদ্যেনে কনঅ কধা ন-কোইয়ো, কিত্যে আমা উগুরে অসর্মানান্ ন-এবঅ।” 7ও যাকোবর বংশ, তমার্ এ কধাগান কনা উজিত্ নয়, “লগেপ্রভুর আত্মাগান অধৈয্য ন-অয়; তে এ কামানি ন-গরে।”
লগেপ্রভু কত্তে, “যিগুনে ন্যায় পধেদি চলন্ বানা তারা উগুরে মঅ কধানিয়ে ভালেদি আনে। 8এচ্চ্যে মঅ মানুচ্চুনে শত্রু ধোক্ক্যেন ওই উঠ্যন্। যুদ্ধোত্তুন্ ফিরি এচ্চ্যে মানুচ্চুনো ধোক্ক্যেন যিগুনে নিচিদে গুরি পধেদি আঢন্ তারা কিয়্যেনিত্তুন্ তুমি কাবড়ানি খুলি নেযর্। 9মঅ মানুচ্চুনোর মোগ্‌‌কুনোরে তুমি তারার্ কোচ্‌‌পেইয়্যে ঘরত্তুন্ ধাবেই দুয়োর্। মঅ আশিদ্‌‌বাদত্তুন্ তারার্ পুয়ো-ঝিগুনোরে তুমি উমরত্তে বাদ দুয়োর্। 10তুমি উদো, যগোই, ইয়েন দঅ তমার জিরেবার জাগা নয়; কিয়া তুমি দেজ্‌‌‌চানরে অসিজি গোজ্য, সেনত্তে সিয়েন জদবদে ভস্ত ওই যেবঅ। 11যুনি কনঅ মিজে কধা কোইয়্যে আর ঠোগেয়্যে এইনে কয়, ‘মুই কঙর্, তমার্ বোউত্ মদ আর আংগুর-রস অবঅ,’ মাত্তর্ তেয়ই অবঅ এ জাদ্‌তোত্তে যগাজ্যে ভাববাদী‌‌‌!”
উদ্ধোর পৌইদ্যেনে এগেম্ গরানা
12লগেপ্রভু কত্তে, “ও যাকোব, মুই ঘেচ্চেক্‌গুরি তমারে বেক্কুনোরে এগত্তর্ গুরিম; মুই হামাক্কায় ইস্রায়েলর বাঁজি থেইয়্যে মানুচ্চুনোরে এগত্তর্ গুরিম। বস্রার ভেড়াগুনো ধোক্ক্যেন গুরি, ভেড়া ঘরত্ থেইয়্যে ভেড়া পাল ধোক্ক্যেন গুরি মুই তারারে এগত্তর্ গুরিম; দেজ্‌‌‌‌‌চান আরঅ মান্‌জ্যে ভুরি যেবাক্‌‌‌‌।”
13বন্দীদজাত্তুন্ ফিরি এবাত্তে যিবে পথ খুলি দিবো তে তারার্ আগে আগে যেবঅ; তারা গেইট্ ভাঙিনে নিগিলি এবাক্। লগেপ্রভু, যিবে তারার্ রাজা, তে তারার্ আগে আগে যেবঅ।