যিশাইয় 33:15-16
যিশাইয় 33:15-16 CBT
তেয়ই বজত্তি গুরি পারে, যে মানুচ্চো গমেডালে আঢাউদো গরে আর যিয়েন ঠিগ্ সিয়েন কয়, যে মানুচ্চো জুলুম গুরিনে লাভ্ পানাগান ঘিনাই আর ঘুষ্ নেযানাত্তুন্ আঢ্তান সোরেই রাগায়, যে মানুচ্চো খুনোর্ কুজুরোমির্ কধা শুনোনাত্তুন্ কানানি নাঢি রাগায় আর বজং কাম গরদে দেগানাত্তুন্ চোগ্কুন নাঢি রাগায়। সে মানুচ্চো গমেডালে বজত্তি গুরিবো আর তার আশ্রয় অবদে মুড়োমুড়ি ঘরান্। তারে হানার্ যগান্ দিয়্যে অবঅ আর তে হামাক্কায় পানি পেবঅ।





