Bible App logo
Search Icon

যিহিষ্কেল 19

19
ইস্রায়েলর শাজন্‌গুরিয়্যেগুনোত্তে আবিলেচ্ গরানা
1লগেপ্রভু মরে কোইয়্যেদে, তুই ইস্রায়েলর শাজন্‌গুরিয়্যেগুনোত্তে আবিলেচ্ গুরিনে কঅ,
2সিংহগুনো ভিদিরে তঅ মাবো এলদে সেরা পাড়িসিংহ।
তে গাবুজ্যে সিংহগুনো মোধ্যে পড়ি থেদঅ;
তা ছঅগুনোরে তে পালেদ।
3তার এক্কো ছঅ দাঙর্ ওইনে
বোলী সিংহ ওই উদিলো।
তে য়েমান শিগের্ গরানা শিগিলো
আর মানুচ্ হাঃ ধুরিলো।
4জাদ্‌‌‌তুনে তা পৌইদ্যেনে শুনিলাক্;
তে তারার গাঢ্‌‌‌তোদ্ ধরা পড়িল।
তারা তা নাগত্ হেবা দিইনে
মিসর দেজত্ নেযেলাক্।
5সেই সিংহীবো দেগিলো তা আজাগান ন-ফুরেল;
তে যিয়েন চেইয়্যে সিয়েন ন-অলঅ;
সেক্কে তে তার আর এক্কো ছঅ লোইনে
তারে বোলী গুরি তুলিলো।
6সিবে সিংহ ছঅগুনো ভিদিরে ঘুরোগুরি গুরিনে
এক্কো বোলী সিংহ ওইনে উদিলো।
তে য়েমান শিগের্ গত্তে শিগিলো
আর মানুচ্ হাঃ ধুরিলো।
7তে তারার্ ঘরানি ভাঙিলো
আর শঅরান্ বেক্কান ভস্ত গুরি ফেলেল।
তার গুজুরোনিলোই দেজর্ বেক্কুনে দোরেলাক্।
8সেক্কে তা চেরোকিত্তে জাদ্‌তুনে তা বিরুদ্ধে এলাক্।
তারা তাত্তে তারারে জাল্ পাদিলাক্,
আর তে তারা গাদত্ ধরা পড়িলো।
9নাগত্ হেবা দিইনে তারা তারে খাজাত্ রাগেলাক্
আর বাবিল রাজা ইধু নেযেলাক্।
তারা তারে ঘরত্ তালা মারি রাগেলাক্;
ইস্রায়েলর মুড়োই মুড়োই তার গুজুরোনি আর শুনো ন-গেলঅ।
10তঅ মাবো পানি পারত্ লাগেয়্যে এক্কো আংগুর গাজ ধোক্ক্যেন;
পানি যগাজ্যে গুরি পানার কারনে সিবে এলদে গুলোগুলিয়ে আর ডেলালোই ভর্‌‌পুনং।
11তার ডেলাগুন এলাক্ দরমর,
শাজন্‌গুরিয়্যেবোর রাজলুদিক্ অবার্ যগাজ্যে।
সেই গাজ্‌‌সো অজল্ ওইনে যেন মেঘত্ লুমিলো;
সেনত্তে তা পাদালোই-ভরা ডেলাগুন সহজে চোগোত্ পড়িলো।
12মাত্তর্ লগেপ্রভু তার রাগে সিবে উগুরেনে মাদিত্ ফেলেই দিলো।
পূগে বোইয়্যেরে সিবে শুগেই গেলঅ,
তা গুলোগুলিগুন ঝুরি পড়িলাক্;
তার দরমর ডেলাগুন ভাঙিনে শুগেই গেলাক্,
আর আগুনানে সিগুন পুড়ি ফেলেল।
13ইক্কিনে সিগুনোরে ধূল্যেচরত্, শুগুনো, পানিনেইয়্যে দেজত্ লাগা ওইয়্যে।
14তার গুড়িগানিত্তুন্ আগুন ছিদি পড়িলো;
তার ডেলা আর গুলোগুলিগুন পুড়ি গেলাক্।
শাজন্‌গুরিয়্যেবোর রাজলুদিক্ অবার যগাজ্যে কনঅ দরমর ডেলা সিয়েনত্ ন-থেলঅ।
“ইবে এক্কো আবিলেচ্ গরানা; দুঘোর্ গান ইজেবে ইবে বেবহার গরা অবঅ।”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in