Skip to content

উপদেশক 3

3
বেক্কানির্ সময় আঘে
1বেক্কানিত্তে এক্কান্ সময় আঘে;
আগাজ তলেদি পত্তি কামর্
এক্কান্ ঠিগ্ সময় আঘে-
2জোর্মেবার্ সময় আর মুরিবার্ সময়,
লাগেবার্ সময় আর উগুরে ফেলেবার্ সময়,
3মারে ফেলেবার্ সময় আর গম্ গুরিবার সময়,
ভাঙি ফেলেবার্ সময় আর বানেবার্ সময়,
4কানিবার্ সময় আর হা্‌জিবার্ সময়,
আবিলেচ্ গুরিবার্ সময় আর নাজিবার্ সময়,
5পাত্তর্ মারিবার সময় আর সিগুনোরে এগত্তর্ গুরিবার্ সময়,
কোচ্‌পেইনে আজাবোধে ধুরিবার্ সময় আর আজাবোধে ন-ধুরিবার্ সময়,
6তোগেইনে পেবার্ সময় আর আরেবার্ সময়,
রাগেবার্ সময় আর ফেলেই দিবার্ সময়,
7ফাদি ফেলেবার্ সময় আর সিলেবার্ সময়,
জুরো গুরি থেবার্ সময় আর কধা কবার্ সময়,
8কোচ্‌পানার সময় আর কোচ্ ন-পানার্ সময়,
যুদ্ধোর্ সময় আর সুগ্-শান্দির্ সময়।
9যে কাম্ গরে তে তার্ কামর্ ফল কি পায়? 10গোজেনে মান্‌‌জ্য উগুরে যে কামানি চাপি দিয়্যে সিয়েনি মুই দেখ্যং। 11তে বেক্কানিত্তে যগাজ্যে সময় ঠিগ্ গুরি রাগেয়্যে। তে মান্‌জ্য মনত্ উমর কাল পৌইদ্যেনে বুঝিবার্ আওজ্‌চান দিয়্যে, মাত্তর্ তে পৌইল্যাত্তুন্ ধুরি থুম্ সং কি গরে সিয়েন মানুচ্ বুঝি ন-পারন্। 12মুই হবর্ পাং, মান্‌জ্য জিংকানিত্ হুজি আর গম কাম্ গরানা বাদে তাত্তেই আর গম্ কিচ্চু নেই। 13ইয়েন গোজেনর্ দান, বেক্ মানুচ্চুনে হানা-দানা গুরিবাক্ আর তার বেক্ কামানিত্তে হুজি অবাক্। 14মুই হবর্ পাং গোজেনে যিয়েনি গরে সিয়েনি উমর্ সং থায়; কিচ্চু তা সমারে মিজেই ন-পারে আর কিচ্চু সিয়েনিত্তুন্ বাদ্ দিয়্যে ন-যায়। গোজেনে সিয়েনি গরে যেন মানুচ্ তারে ভোক্তি গুরিনে দরান্।
15যিয়েনি আঘে সিয়েনি আগেত্তুন্ ধুরি এলঅ,
যিয়েনি অবঅ সিয়েনিও আঘে এলঅ;
যিয়েনি ওই যেইয়্যে গোজেনে সিয়েনি আরঅ ঘদায়।
16মুই বেলান তলেদি আর এক্কান বেপার দেগিলুং, ন্যায়বিচের আর গম্ জাগানিত্ পাজি কামানি আঘে। 17মুই মনে মনে কলুং, “গোজেনে গম্ আর পাজি এ দ্বিজনরে বিচের্ গুরিবো, কিত্তে গোজেন ইদু বেক্ বেপারানি আর বেক্ কামানির্ এক্কান ঠিগ্ সময় আঘে।”
18মুই ইয়েন্ ভাবিলুং, মান্‌জ্যরে গোজেনে পোরোক্ষ্যে গরে যেনে তারা দেগন্ তারা য়েমান ধোক্ক্যেন, 19কিত্তে মান্‌জ্য উগুরে যিয়েনি ঘদে য়েমান উগুরেও সিয়েনি ঘদে। ইবে যেধোক্ক্যেন্ মরে সিবেও সেধোক্ক্যেন্ মরে। তারার বেক্কুনোর্ পরাণান্ এক বাবোত্যে। এ পৌইদ্যেনে য়েমান আর মান্‌জ্যর ফারগ্ কিচ্চু নেই; কনঅ কিজু থিদেবর্ নয়। 20বেক্কুনে এক জাগাত যান্; বেক্কুনে মাদিলোই বানেয়্যে আর মাদিত্ ফিরি যান্। 21মান্‌জ্য পরাণান্ যে উগুরেদি যায় আর য়েমান পরাণান্ মাদি তলেদি যায় সিয়েন কন্না হবর্ পায়?
22সেনত্তে মুই দেগিলুং, নিজো কামত্ রঙ্গ-ফুত্তি বাদে আর গম্ কিজু মান্‌জ্যত্তে নেই। সিয়েনই তার্ পাওনা, কিত্তে তা মরণর্ পরেদি কি ঘুদিবো সিয়েন কন্না তারে দেগেই পারিবো?