দানিয়েল 3
3
সোনার মূত্তি আর আগুনো চুলো
1রাজা নবূখদ্নিৎসরে ষায়েট আত্ অজল্ আর ছয় আত্ দাদঅ এক্কো সোনার মূত্তি বানেইনে বাবিল রেজ্যর্ দূরা কলগত্ রাগেল। 2সে পরেদি তে সেই মূত্তিবোর্ থিদেবর অনুষ্ঠানত্ এবাত্তে রেজ্যর্ শাজন্গুরিয়্যেগুনোরে আর আজল্ পরিচালক্কুনোরে, বিভাগর শাজন্গুরিয়্যেগুনোরে, মন্ত্রীগুনোরে, কেসিয়ারুনোরে, দাঙর্ বিচেরক্কুনোরে, অন্য বিচেরক্কুনোরে আর অন্য বেক্ দাঙর্ পদত্ কামগুরিয়্যেগুনোরে ডাগিলো। 3সেক্কে তারা বেক্কুনে রাজা নবূখদ্নিৎসরর থিদেবর্ গোজ্যে মূত্তিবোর উৎসর্ব অনুষ্ঠানত্ এইনে এগত্তর্ অলাক্ আর সে মূত্তিবোর মুজুঙোত্ থিয়্যেলাক্।
4সেক্কে ফগদাংগুরিয়্যেবো জোরে এ কধাগান ফগদাং গুরিলো, “ও নানান্ জাদর্, দেজর আর ভাষার্ মানুচ্চুন, তমারে এ উগুমান দিয়্যে অর্ যে, 5তুমি যেক্কেনে শিঙা, বাশী, বাজা, চিগোন আহ দাঙর্ বীণা, দাঙর্ বাশী আর অন্য নানান্ বাবোত্যে বাজানার্ রঅ শুনিবে সেক্কে মাদিত্ মাঢা নিগিরি পড়িনে রাজা নবূখদ্নিৎসরর্ থিদেবর্ গোজ্যে সোনার মূত্তিবোরে জু জু জানেবা। 6যে মানুচ্চুনে মাঢা নিগিরি পড়িনে জু জু ন-জানেবাক্ তারে সেক্কে জোল্জোল্যে আগুনো চুলোত্ ফেলে দিয়্যে অবঅ।”
7সেনত্তে যেক্কে তারা সেই বেক্ বাজানার রগুন্ শুনিলাক্ সেক্কে বেক্ জাদর্, দেজর্ আর ভাষার মানুচ্চুনে মাদিত্ মাঢা নিগিরি পড়িনে নবূখদ্নিৎসরর্ থিদেবর্ গোজ্যে সোনার মূত্তিবোরে জু জু জানেলাক্। 8এ সময়োত্ কয়েক্কো সল্লাদিয়্যে উজেই যেইনে যিহূদীগুনোরে দুষী বানেলাক্। 9তারা রাজা নবূখদ্নিৎসররে কলাক্, “ও মহারাজ, তুই উমরত্যে বাঁজি থাক্। 10তুই এক্কান উগুম দুয়োচ্ যে, মানুচ্চুনে যেক্কে শিংগা, বাশী, হার্মোনি, চিগোন আর দাঙর্ বীণা, দাঙর্ বাশী আর অন্য নানান্ বাবোত্যে বাজানার্ রঅ শুনিবাক্ সেক্কে তারাত্তুন্ মাঢা নিগিরি পড়িনে সোনার মূত্তিবোরে জু জু জানা পড়িবো; 11মাত্তর্ যে মাঢা নিগিরি পড়িনে জু জু ন-জানেব তারে দোগ্দোক্যে আগুনো চুলোত্ ফেলেই দিয়্যে অবঅ। 12ও মহারাজ, এমন কয়েক্কো যিহূদী আঘন্ যিগুনোরে তুই বাবিল রেজ্যর্ রাজ-কামত্ নেযেয়োচ্; তারা অলাক্ শদ্রক, মৈশক আর অবেদ্-নগো। তারা তঅ উগুমে কান ন-পাদন্। তারা তঅ দেবেদাগুনোরে সেবা ন-গরন্ আর তুই যে সোনার মূত্তিবো থিদেবর্ গোজ্যস্ তারেয়ো জু জু ন-জানান্।”
13এ কধাগান শুনিনে নবূখদ্নিৎসরে রাগে আগুন ওইনে শদ্রক, মৈশক আর অবেদ্-নগোরে ডাগিলো। 14নবূখদ্নিৎসরে তারারে কলঅ, ও শদ্রক, মৈশক আর অবেদ্-নগো, ইয়েন কি সত্য যে, তুমি মর্ দেবেদাবোরে সেবা ন-গরঅ আরঅ মুই যে সোনার মূত্তিবো থিদেবর্ গোজ্যং তারেয়ো জু জু ন-জানঅ? 15ইক্কিনে তুমি যুনি শিংগা, বাশী, হার্মোনি, চিগোন-দাঙর্ বীণা, মোড়োলী আর অন্য নানান্ বাবোত্যে বাজানার্ রঅ শুনিনে মাঢা নিগিরি পড়িনে মর্ বানেয়্যে মূত্তিবোরে জু জু জানেবাত্তে যুক্কোল্ থাগঅ সালে দঅ গম্। মাত্তর্ যুনি জু জু ন-জানঅ সালে দোগ্দোক্যে আগুনো চুলোত্ সেক্কে তমারে ফেলেই দিয়্যে অবঅ। সেক্কে কন্ দেবেদা মঅ আঢত্তুন্ তমারে উদ্ধোর্ গুরি পারিবো?
16সেক্কে শদ্রক, মৈশক আর অবেদ্-নগো জোবত্ রাজারে কলাক্, “ও মহারাজ নবূখদ্নিৎসর, এ পৌইদ্যেনে তরে জোব্ দিবার কনঅ দরকার আমি মনে ন-গুরিই। 17আমি যে গোজেনর্ সেবা গুরিই তে যুনি চায় সালে সেই দোগ্দোক্যে আগুনো চুলোত্তুন্ আর তঅ আঢত্তুন্ আমারে উদ্ধোর গুরিবো। 18মাত্তর্ ও মহারাজ, তে যুনি সিয়েন নয়ো গরে তো আমি তর্ দেবেদাগুনোরে সেবা ন-গুরিবোং বা তর্ থিদেবর্ গোজ্যে সোনার মূত্তিবোরে জু জু ন-জানেবং।”
19সেক্কে শদ্রক, মৈশক আর অবেদ্-নগো উগুরে নবূখদ্নিৎসরে অমকদ রাগ অলঅ আর তার্ মুয়োদি রাগর্ ভাব ফুদি উদিলো। চুলোবো যেবাবোত্যে গরম্ থায় তে সিবে সিয়োত্তুন্অ সাতগুন বেশ্ গরম গুরিবাত্তে কলঅ। 20তে তার্ সৈন্যদল ভিদিরে বেগত্তুন্ বোলী কয়েক্কো সৈন্যরে উগুম দিলো যেন তারা শদ্রক, মৈশক আর অবেদ্-নগোরে বানিনে দোগ্দোক্যে আগুনো চুলোত্ ফেলেই দুয়োন। 21সেক্কে উই তিন জনরে সিলুম, পাজামা, মাপালার্ আর অন্য কাবড়-চুগোর উজ্যে অবস্থায় বানিনে জোল্জোল্যে আগুনো চুলোত্ ফেলেই দিয়্যে অলঅ। 22রাজার কড়া উগুম যাদিমাদি পালেবার কারনে আর চুলোবো বেশ্ গরম অনার্ কারনে যে মানুচ্চুনে শদ্রক, মৈশক আর অবেদ্-নগোরে চুলোত্ ফেলেবাত্তে নেযেয়োন তারা নিজে আগুনো জিলোত্ পুড়িনে মুরিলাক্। 23আর সে তিনজন বান্যে অবস্থায় দোগ্দোক্যে আগুনো চুলোত্ পড়িলাক্।
24সেক্কে রাজা নবূখদ্নিৎসরে আমক্ ওইনে ফাল্যে উদিনে থিয়্যেইনে তার সল্লাদিয়্যেগুনোরে কলঅ, “আমি কি তিনজন মান্জ্যরে বানিনে আগুনোত্ ফেলেই ন-দিই?”
তারা জোবত্ কলাক্, “অয়, মহারাজ।”
25তে কলঅ, “মাত্তর্ মুই চের্জন মান্জ্যরে আগুনো সংমোধ্যে ঘুরি বেড়াদে দেখ্যং। তারা বান্যে অবস্থায় নেই আর তারার্ কনঅ খেতিও ন-অয়, আর চের্ লম্বর্ মানুচ্চোরে রিনি চাদে দেবেদা ধোক্ক্যেন লাগের্।”
26সেক্কে নবূখদ্সরে দোগ্দোক্যে আগুনো চুলো মুয়োন ইধু উজেই যেইনে রঅ ছাড়িনে কলঅ, “ ও দাঙর্ গোজেনর চাগরুন শদ্রক, মৈশক আর অবেদ্-নগো, তুমি নিগিলিনে ইধু এজঅ।”
27সেক্কে রেজ্যগানির শাজন্গুরিয়্যেগুনে আর আজল্ পরিচালক্কুন, বিভাগর শাজন্গুরিয়্যেগুন আর অন্য বেক্ দাঙর্ পদথ্ কামগুরিয়্যেগুনে তারা ইধু এইনে ভির্ গুরিলাক্। তারা দেগিলাক্ আগুন তারার কিয়্যেগানিরে কনঅ খেতি ন-গরে, তারা মাঢাগুনোত্তুন্ এক্কান চুল্অ ন-পড়ে, কাবড়-চুগোর্অ বর্বাত ন-অয় আর তারা কিয়্যেত্ আগুনোর্ বাচ্অ নেই।
28সেক্কে নবূখদ্নিৎসরে কলঅ, “শদ্রক, মৈশক আর অবেদ্-নগোর গোজেনর বাঈনী ওক্, যিবে তা স্বর্গদূত্বোরে পাধেইনে তা চাগরুনোরে উদ্ধোর্ গুরিলো। ইগুনে তা উগুরে বিশ্বেজ্ গুরিনে রাজার উগুমান ন-পালান্ আর তারার্ নিজো গোজেন বাদে অন্য কনঅ দেবেদারে সেবা আর পূজো গরানার বদলে মুরিবাত্তেয়ো রাজি এলাক্। 29সেনত্তে মুই এ উগুমান দুয়োঙর্, কনঅ জাদর্, দেজর্ বা ভাষার মানুচ্ যুনি শদ্রক, মৈশক আর অবেদ্-নগোর গোজেন বিরুদ্ধে কিজু কন্ সালে তারে কট্টা কট্টা গুরিনে কাবি ফেলা অবঅ আর তার ঘরানি কাজর-কুড়্ বানা অবঅ, কিত্যে আর কনঅ দেবেদা এবাবোত্যেগুরি উদ্ধোর্ গুরি ন-পারে।”
30রাজা ইয়েনর্ পরেদি শদ্রক, মৈশক আর অবেদ্-নগোরে বাবিল রেজ্য ভিদিরে আরঅ দাঙর্ পদথ্ দান গুরিলো।
Currently Selected:
দানিয়েল 3: CBT
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2021 Bangladesh Bible Society