Bible App logo
Search Icon

আমোষ আজল্ কধাগান

আজল্ কধাগান
আমোষে অলদে এক্কো ভেড়া ছাগলর্ গরক্ আর ডোমোর্ গাজর্ দেগাশুনোগুরিয়্যে। তে এমন সময়োত্ আগাম্ কধা কোইয়্যে যেক্কে আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থাগান ইস্রায়েল উত্তোরেদি রেজ্যর্ তপ্পেদি এলঅ। বোউত্ জাগা ইস্রায়েলর গজগত্ এচ্চ্যে আর শমরিয়া ওইয়্যে বেবসা-বাণিজ্যর্ জাগায়ান্। শমরিয়া শঅরর্ তাগোয়্যে মানুচ্চুনে দাঙর্ দাঙর্ ঘর বানেইনে এ্যদো দাদর্ আরুক্কোই সিয়েনি সাজেয়োন্। জিরেবার দিন্নো মানা গোজ্যে আঘে বিলিনে বেবসায়ীগুনে অধৈয্য ওই উঠ্যন্। তাগোয়্যে আর খেমতাবলা মানুচ্চুনে অত্যেচারী আর ভান্ন্যেই এলাক্। আদালদত্ ন্যায়বিচের্ ন-এলঅ। ধর্মগান অলঅ অয় ভান্ গরানা ন অয় মূত্তি পূজো গরানা। চেরোকিত্তে এলঅ কুকাম আর আক্কল্‌নেইয়্যে। গোজেনে আমোষ ইধু যিয়েন ফগদাং গোজ্যে সিয়েনত্ তারে জানা ওইয়্যেদে যে, এবাবোত্যে অবস্থা থিদেবর্ ওই ন-পারে আর ইস্রায়েল উগুরে সাজা লামি এজের্। আমোষে দোগিণোদি যিহূদা রেজ্যত্ তা ঘরত্তুন্ নিগিলিনে উত্তোরেদি ইস্রায়েল রেজ্যত্ যেইয়্যে। যে সাজাগান এজের্ সিয়েনত্তে ইস্রায়েলীয়গুনে যেনে উজিয়ার্ অন্ আর পাপত্তুন্ মনানি ফিরেন সেনত্তে তে প্রচারক-ভাববাদী ইজেবে সে দেজত্ যেইয়্যে।
মূলুক্ মূলুক্ কধানি:
(ক) আস্‌‌তোবো জাদরে সাজা দিবার্ দর্ দেগানা (১ ও ২ লামা)
(খ) ইস্রায়েলর্ দুষ আর সাজা (৩-৬ লামা)
(গ) যে সাজাগান এজের্ সিয়েনর্ চিহ্নগান (৭ লামার্ ১ পদত্তুন্ ধুরি ৯ লামার্ ১০ পদ সং)
(ঘ) আগামিদি ইস্রায়েলর থিদেবর্ অনা (৯ লামার্ ১১-১৫ পদ সং)

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in