গীতসংহিতা 52
52
পরিচালকের প্রতি: দায়ূদের একটি মস্কীল। যখন ইদোমীয় দোয়েগ শৌলের কাছে গিয়েছিল এবং তাকে বলেছিল, “দায়ূদ অহীমেলকের ঘরে আছে।”
1হে যোদ্ধা, তোমার কৃত অন্যায় নিয়ে তুমি এত বড়াই কর কেন?
তুমি অনবরত ঈশ্বরের সম্মানহানি ঘটাও।
2তোমরা সবসময় অন্য লোকদের বিরুদ্ধে চক্রান্ত কর। তোমাদের জিভ বিপজ্জনক, খুরের মতই ধারালো।
তোমরা সর্বদাই মিথ্যা কথা বল এবং কাউকে না কাউকে ঠকাতে চেষ্টা কর!
3ভালোর থেকে মন্দটাই তোমরা বেশী পছন্দ কর।
তোমরা সত্যের থেকে মিথ্যা বলতেই বেশী পছন্দ কর।
4তোমরা এবং তোমাদের মিথ্যাবাদী জিভ মানুষকে আঘাত করতে ভালোবাসে।
5তাই ঈশ্বর চিরদিনের জন্য তোমাদের ধ্বংস করবেন!
যেমন করে একটা লোক একটা গাছকে মূলসহ উপড়ে ফেলে, একইভাবে ঈশ্বর তোমাদের বাড়ী#52:5 বাড়ী এর অর্থ শরীর। এটি কাব্যিক ভাষায় লেখা যে, ঈশ্বর তোমাকে চিরতরে ধ্বংস করবেন। থেকে তোমাদের বিচ্ছিন্ন করে দেবেন!
6ভালো লোকরা তা দেখবে
এবং ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করতে শিখবে।
তারা তোমাদের দেখে উপহাস করে বলবে,
7“দেখ, ঈশ্বরে যে ব্যক্তি নির্ভর করত না, তার কি অবস্থা হয়েছে।
ঐ লোকটা ভেবেছিলো ওর সম্পদ এবং মিথ্যাচার ওকে রক্ষা করবে।”
8কিন্তু আমি সবুজ জলপাই গাছের মত প্রভুর মন্দিরে বড় হয়ে উঠছি।
আমি প্রভুর সত্য প্রেমে চিরদিন আস্থা রাখবো।
9ঈশ্বর যা কিছু আপনি করেছেন তার জন্য চিরদিন আমি আপনার প্রশংসা করবো।
আপনার ভক্তদের সামনে আমি আপনার নামের প্রশস্তি গীত করবো,#52:9 আপনার … করবো আক্ষরিক অর্থে, “আমি আপনার নামে আস্থা রাখবো।” কারণ সেটা খুব ভালো!
Currently Selected:
গীতসংহিতা 52: BERV
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 2001 Bible League International