বিচারকর্ত্তৃগণের বিবরণ 10
10
বিচারক তোলয়
1অবীমেলকের মৃত্যুর পর ইস্রায়েলীয়দের বাঁচানোর জন্য ঈশ্বর আর একজন বিচারককে পাঠালেন। তার নাম তোলয়। তার পিতার নাম পূয়া। পূয়ার পিতার নাম দোদয়। তোলয় ইষাখর পরিবারগোষ্ঠী থেকে এসেছিল। থাকত শামীর শহরে। শহরটা ইফ্রয়িমের পাহাড়ের দেশে অবস্থিত। 2তোলয় 23 বছর ধরে ইস্রায়েলবাসীদের বিচারক ছিল। মৃত্যুর পর তাকে শামীর শহরে কবর দেওয়া হয়েছিল।
বিচারক যায়ীর
3তোলয়ের মৃত্যুর পর ঈশ্বর যায়ীরকে বিচারক করে পাঠালেন। যায়ীর গিলিয়দে থাকতো। 22 বছর যায়ীর ইস্রায়েলীয়দের বিচারক ছিল। 4তার 30 জন পুত্র ছিল। তারা 30টি গাধায় চড়ে বেড়াত। তারা গিলিয়দের 30টি শহরের দেখাশোনা করত। এমনকি আজও সবাই এই শহরগুলোকে যায়ীরের শহর বলেই জানে। 5যায়ীর মারা গেলে তাকে কামোন শহরে কবর দেওয়া হল।
অম্মোনীয়রা ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করল
6প্রভুর দৃষ্টিতে যা মন্দ সেই পাপকর্মে আবার ইস্রায়েলবাসীরা রত হল। তারা বাল আর অষ্টারোতের মূর্ত্তির পূজা করতে লাগল। সেই সঙ্গে তারা অরাম, সীদোন, মোয়াব, অম্মোন এবং পলেষ্টীয় দেবতাদের পূজা করত। ইস্রায়েল তাদের প্রকৃত প্রভুকে ত্যাগ করল আর তাঁর সেবা বন্ধ করল।
7তাই প্রভু ইস্রায়েলীয়দের ওপর ক্রুদ্ধ হলেন। তিনি পলেষ্টীয় ও অম্মোনদের ইস্রায়েলবাসীদের পরাজিত করবার জন্য অনুমতি দিলেন। 8ঐ বছরেই যর্দন নদীর পূর্বদিকে গিলিয়দ অঞ্চলে যেসব ইস্রায়েলীয় থাকত তাদের ওরা হারিয়ে দিল। এই অঞ্চলেই ছিল ইমোরীয়দের বাস। এইসব ইস্রায়েলবাসীরা 18 বছর দুঃখ কষ্ট ভোগ করেছিল। 9অম্মোনরা তারপর যর্দন পেরিয়ে যিহূদা, বিন্যামীন আর ইফ্রয়িমের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল। অম্মোনদের উৎপীড়নের কারণে ইস্রায়েলীয়দের প্রভূত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল।
10এখন ইস্রায়েলীয়রা সাহায্যের জন্য প্রভুকে ডাকতে লাগল। তারা বলল, “হে ঈশ্বর, আমরা আপনার বিরুদ্ধে পাপ করেছি। আমরা আমাদের প্রভুকে ত্যাগ করে বালের মূর্ত্তি পূজা করেছি।”
11প্রভু তাদের বললেন, “যখন মিশরীয়, ইমোরীয়, অম্মোনীয় এবং পলেষ্টীয় লোকরা তোমাদের মেরে ফেলছিল, তোমরা আমার কাছে এসে কেঁদেছিলে। আর আমি তোমাদের তাদের হাত থেকে রক্ষা করেছিলাম। 12তারপর সীদোনীয়, অমালেকীয় আর মায়োনীয়রা যখন তোমাদের আক্রমণ করল, তখনও তোমাদের আমি বাঁচিয়েছি। 13কিন্তু তারপর তোমরা আমাকে ছেড়ে অন্য দেবতাদের পূজায় মেতেছিলে। তাই এবার আর তোমাদের কথা শুনব না। 14যাও তাদের কাছেই গিয়ে সাহায্য চাও। তোমাদের বিপদে ঐসব দেবতাই এবার তোমাদের রক্ষা করুক।”
15কিন্তু ইস্রায়েলবাসীরা প্রভুকে বলল, “আমরা পাপ করেছি। আপনি আমাদের প্রতি যা ইচ্ছা হয় করুন। কিন্তু প্রভু দয়া করুন, শুধুমাত্র আজকের জন্য আমাদের রক্ষা করুন।” 16এই বলে তারা সমস্ত মূর্ত্তি ছুঁড়ে ফেলে দিল। আবার তারা প্রভু ঈশ্বরের উপাসনা করতে শুরু করল। অগত্যা প্রভু তাদের কষ্ট দেখলেন ও বেদনাবোধ করলেন।
যিপ্তহ নেতা মনোনীত হল
17অম্মোনরা যুদ্ধের জন্য তৈরী হল। তাদের শিবির ছিল গিলিয়দে। ইস্রায়েলবাসীরাও সব এক জায়গায় জড়ো হল। তাদের শিবির হল মিস্পা শহরে। 18গিলিয়দের নেতারা বলল, “অম্মোনদের বিরুদ্ধে যুদ্ধে যে আমাদের নেতৃত্ব দেবে সেই হবে গিলিয়দবাসীদের প্রধান নেতা।”
Currently Selected:
বিচারকর্ত্তৃগণের বিবরণ 10: BERV
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 2001 Bible League International