থিষলনীকীয়দের প্রতি দ্বিতীয় পত্র 3
3
আমাদের জন্য প্রার্থনা করো
1সবশেষে এই কথা বলছি, আমার ভাই ও বোনেরা, আমাদের জন্য প্রার্থনা করো। প্রার্থনা করো যেন প্রভুর শিক্ষা দ্রুত গতিতে বিস্তার লাভ করে, প্রার্থনা করো যেন লোকে সেই শিক্ষার সম্মান করে, যেমন সম্মান তোমরা করেছিলে। 2প্রার্থনা করো যেন আমরা মন্দ ও খারাপ লোকদের হাত থেকে রক্ষা পাই। সবাই তো আর প্রভুকে বিশ্বাস করে না।
3কিন্তু প্রভু বিশ্বস্ত, তিনিই তোমাদের শক্তি দেবেন ও মন্দ শক্তির (শয়তানের) হাত থেকে রক্ষা করবেন। 4তোমাদের সম্বন্ধে প্রভুতে আমাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে, আমরা যা যা আদেশ করেছি সেই সমস্ত তোমরা পালন করছ ও আমরা জানি এর পরেও তা করবে। 5আমরা প্রার্থনা করছি যেন প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের ভালবাসার পথে ও খ্রীষ্টের ধৈর্য্য্যের পথে চালনা করেন।
কার্য্যের বাধ্যবাধকতা
6আমার ভাই ও বোনেরা, আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে তোমাদের এই আদেশ দিচ্ছি যে, কোন ভাই যদি অলসভাবে দিন কাটায় এবং তোমরা আমাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছ, সেই মত না চলে তবে তার কাছ থেকে দূরে থাক। 7তোমরা নিজেরা জান যে আমরা যেমন চলি, তোমাদের তেমনি চলা উচিত। আমরা যখন তোমাদের ওখানে ছিলাম, আমরা অলস ছিলাম না। 8কারো কাছ থেকে খাবার খেলে, আমরা তা মূল্য দিয়েই খেয়েছি। আমরা কাজ করতাম যেন কারো বোঝাস্বরূপ না হই। দিনে বা রাতে আমরা পরিশ্রম করেছি। 9তোমাদের কাছ থেকে সাহায্য পাবার অধিকার আমাদের ছিল, কিন্তু আমরা নিজের হাতে কাজ করেছি, যেন আমরা আমাদের সংস্থান নিজেরা করে নিতে পারি; আর তোমাদের কাছে নিজেদের আদর্শরূপে দেখাতে চেয়েছিলাম যাতে তোমরা আমাদের অনুসরণ করতে পার। 10কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদের এই আদেশ দিতাম যে, যদি কেউ কাজ করতে না চায়, তবে সে যেন না খায়।
11তবু আমরা শুনতে পেয়েছি, তোমাদের মধ্যে কেউ কাজ করতে অস্বীকার করছে। তারা কিছুই করে না, কিন্তু তারা অন্যদের ব্যাপারে নাক গলায়। 12এইরকম লোকদের আমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে আদেশ ও উপদেশ দিচ্ছি যেন শান্তভাবে পরিশ্রম করে নিজেদের অন্ন নিজেরাই যোগাড় করে। প্রভু যীশুর নামে আমরা বিশেষভাবে তাদের বলছি তারা যেন এইভাবে চলে। 13ভাই ও বোনেরা, সৎ কাজ করতে কখনও ক্লান্ত হয়ো না।
14যদি কেউ এই চিঠিতে আমরা যা লিখেছি, তা না মানতে চায়, তবে তাকে চিনে রাখো, আর তার কাছ থেকে দূরে থাক, যেন সে লজ্জা পায়। 15অথচ তার সঙ্গে শত্রুর মত আচরণ করো না, বরং তাকে ভাই বলে চেতনা দাও।
সমাপ্তি পদ
16আমরা প্রার্থনা করি যে, শান্তির প্রভু নিজে সব সময় সব অবস্থায় তোমাদের শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলের সাথে থাকুন।
17এই শুভেচ্ছা আমি পৌল নিজে হাতে লিখলাম; প্রত্যেক চিঠিতে এটাই চিহ্ন, আমি এইরকম লিখে থাকি।
18আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সকলের সঙ্গে থাকুক।
Currently Selected:
থিষলনীকীয়দের প্রতি দ্বিতীয় পত্র 3: BERV
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 2001 Bible League International