ওবদিয় ভূমিকা
ভূমিকা
587–586 খ্রীষ্ট পূর্বাব্দে যখন ব্যাবিলনের সেনাদের হাতে যিহূদার রাজধানী জেরুশালেমের পতন হয় তখন পার্শ্ববর্তী রাজ্য ইদোমের লোকেরা এসে নগর লুটপাটে অংশ নেয়। এমনকি তারা পলায়নরত যিহূদাবাসীদের তাড়া করে পাকড়াও করে এবং তাদের হত্যা বা ক্রীতদাস করার উদ্দেশে ব্যাবিলনের লোকদের হাতে তুলে দেয়। যিহূদাবাসীদের সঙ্গে তাদের আত্মীয়তার সম্পর্ক থাকা সত্ত্বেও কোনোরকম দয়ামায়া তারা দেখায়নি। এই ইদোমীয়েরা ছিল ইস্রায়েল জাতির পূর্বপুরুষ যাকোবের জ্যেষ্ঠ ভাই এষৌর বংশধর।
যিহূদাবাসীদের বন্দি করে নির্বাসনে নিয়ে যাওয়ার পর যাদের রেখে যাওয়া হয়েছিল, ভাববাদী ওবদিয় সম্ভবত তাদের মধ্যে একজন ছিলেন। অসহায় প্রতিবেশীদের প্রতি ইদোমীয়দের নিষ্ঠুর আচরণের জন্য ওবদিয়ের ভাববাণী প্রথমে ইদোমীয়দের তিরস্কার করে এবং পরে তাদের ধ্বংসের কথা ঘোষণা করে। এরপর তিনি এই বলে তাঁর গোষ্ঠীর লোকদের আশ্বস্ত করেন যে, ঈশ্বর পুনরায় তাদের সৌভাগ্যকে প্রতিষ্ঠিত করবেন। তিনি যিহূদাকে আশ্বস্ত করেন যে, পরিশেষে, তাদের রাজ্য সদাপ্রভুর হবে।
Currently Selected:
ওবদিয় ভূমিকা: BCV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।
The Holy Bible, Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.