গণনা পুস্তক 1
1
লোকগণনা
1ইস্রায়েলীরা মিশর থেকে বের হয়ে আসার পর দ্বিতীয় বছরের, দ্বিতীয় মাসের, প্রথম দিনে, সদাপ্রভু সীনয় মরুভূমিতে সমাগম তাঁবুর মধ্যে মোশির সঙ্গে কথা বললেন। তিনি বললেন, 2“গোষ্ঠী এবং পরিবার অনুযায়ী, সমস্ত ইস্রায়েলী সম্প্রদায়ের জনগণনা করো। প্রত্যেক ব্যক্তির নাম, এক এক করে তালিকাভুক্ত করতে হবে। 3ইস্রায়েলের সমস্ত পুরুষ কুড়ি বছর বা তারও বেশি বয়স্ক ব্যক্তিদের, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তুমি ও হারোণ, শ্রেণিবিভাগ অনুসারে তাদের গণনা করো। 4প্রত্যেক গোষ্ঠীর মধ্যে একজন ব্যক্তি, যে তাদের কুলের পুরোধা, সে তোমাদের সাহায্য করবে।
5“যে সমস্ত ব্যক্তি তোমাদের সহকারী হবে, তাদের নাম হল:
“রূবেণ থেকে শদেয়ূরের ছেলে ইলীষূর;
6শিমিয়োন থেকে সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল;
7যিহূদা থেকে অম্মীনাদবের ছেলে নহশোন;
8ইষাখর থেকে সূয়ারের ছেলে নথনেল;
9সবূলূন থেকে হেলোনের ছেলে ইলীয়াব;
10যোষেফের ছেলেদের মধ্য থেকে,
ইফ্রয়িম থেকে, অম্মীহূদের ছেলে ইলীশামা,
মনঃশি থেকে পদাহসূরের ছেলে গমলীয়েল;
11বিন্যামীন থেকে গিদিয়োনির ছেলে অবীদান;
12দান থেকে অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর;
13আশের থেকে অক্রণের ছেলে পগীয়েল;
14গাদ থেকে দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ;
15নপ্তালি থেকে ঐননের ছেলে অহীরঃ।”
16সমাজের মধ্য থেকে এই ব্যক্তিদের নিযুক্ত করা হল। তারা নিজের নিজের গোষ্ঠীর নেতা ছিলেন। ইস্রায়েলী গোষ্ঠীসমূহের তারা শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন।
17যাদের নাম দেওয়া হয়েছিল, মোশি ও হারোণ সেই ব্যক্তিদের নিলেন। 18দ্বিতীয় মাসের প্রথম দিনে, তাঁরা সমস্ত সমাজকে একত্র হওয়ার আহ্বান দিলেন। জনতার পৈতৃক কুল তাদের গোষ্ঠী ও পরিবার অনুযায়ী সূচিত হচ্ছিল, যাদের বয়স কুড়ি বা তারও বেশি, সেই সমস্ত পুরুষ ব্যক্তিরই নাম এক একজন করে তালিকাভুক্ত করা হয়েছিল, 19যে রকম সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন। তিনি সীনয় মরুভূমিতেই তাদের গণনা করেছিলেন।
20ইস্রায়েলের বড়ো ছেলে রূবেণের উত্তরসূরিদের মধ্য থেকে,
সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। 21রূবেণ গোষ্ঠীর জনসংখ্যা ছিল 46,500।
22শিমিয়োনের উত্তরসূরিদের মধ্য থেকে,
সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী ও পরিবারের নথি অনুসারে, এক একজন গণিত ও নাম তালিকাভুক্ত করা হয়েছিল। 23শিমিয়োন গোষ্ঠীর জনসংখ্যা ছিল 59,300।
24গাদের উত্তরসূরিদের মধ্য থেকে,
সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী ও পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। 25গাদ গোষ্ঠীর জনসংখ্যা ছিল 45,650।
26যিহূদার উত্তরসূরিদের মধ্য থেকে,
সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী ও পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। 27যিহূদা গোষ্ঠীর জনসংখ্যা ছিল 74,600।
28ইষাখরের উত্তরসূরিদের মধ্য থেকে,
সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। 29ইষাখর গোষ্ঠীর জনসংখ্যা ছিল 54,400।
30সবূলূনের উত্তরসূরিদের মধ্য থেকে,
সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। 31সবূলূন গোষ্ঠীর জনসংখ্যা ছিল 57,400।
32যোষেফের সন্তানদের মধ্য থেকে,
ইফ্রয়িমের উত্তরসূরিদের মধ্য থেকে,
সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। 33ইফ্রয়িম গোষ্ঠীর জনসংখ্যা ছিল 40,500।
34মনঃশির উত্তরসূরিদের মধ্য থেকে,
সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। 35মনঃশি গোষ্ঠীর জনসংখ্যা ছিল 32,200।
36বিন্যামীনের উত্তরসূরিদের মধ্য থেকে,
সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে, এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। 37বিন্যামীন গোষ্ঠীর জনসংখ্যা ছিল 35,400।
38দানের উত্তরসূরিদের মধ্য থেকে,
সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। 39দান গোষ্ঠীর জনসংখ্যা ছিল 62,700।
40আশেরের উত্তরসূরিদের মধ্য থেকে,
সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। 41আশের গোষ্ঠীর জনসংখ্যা ছিল 41,500।
42নপ্তালির উত্তরসূরিদের মধ্য থেকে,
সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। 43নপ্তালি গোষ্ঠীর জনসংখ্যা ছিল 53,400।
44মোশি ও হারোণ এবং নিজের নিজের গোষ্ঠীর প্রতিনিধিস্বরূপ ইস্রায়েলের বারোজন নেতা, এই ব্যক্তিদের গণনা করেছিলেন। 45সমস্ত ইস্রায়েলী, যাদের বয়স কুড়ি বছর এবং তারও বেশি, যারা ইস্রায়েলী সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম ছিল তাদের নিজের নিজের গোষ্ঠী অনুসারে গণিত হয়েছিল। 46এই সমগ্র জনগোষ্ঠীর সংখ্যা ছিল 6,03,550 জন।
47লেবীয় গোষ্ঠীভুক্ত পরিবারগুলি অন্যদের সঙ্গে গণিত হয়নি। 48সদাপ্রভু মোশিকে বলেছিলেন, 49“তুমি অবশ্যই লেবির গোষ্ঠীকে গণনা করবে না অথবা অন্যান্য ইস্রায়েলীদের সঙ্গে তাদের সংখ্যা যুক্ত করবে না। 50তার পরিবর্তে, লেবীয়দের নিয়োগ করবে, যেন তারা সাক্ষ্যস্বরূপ উপাসনা-তাঁবু, তার আসবাব এবং তার মধ্যবর্তী সমস্ত দ্রব্যের তত্ত্বাবধায়ক হয়। তারা উপাসনা-তাঁবু ও তার সমস্ত দ্রব্য বহন করবে; তারা তার তত্ত্বাবধান করবে এবং তার চতুর্দিকে ছাউনি স্থাপন করবে। 51যখনই উপাসনা-তাঁবুর স্থানান্তরের প্রয়োজন হবে, লেবীয়েরা তা খুলে ফেলবে। যখন উপাসনা-তাঁবু স্থাপন করতে হবে, লেবীয়েরাই তা করবে। অন্য যে কেউ তার নিকটবর্তী হয়, তাকে বধ করতে হবে। 52ইস্রায়েলীরা তাদের নিজের তাঁবু, শ্রেণী অনুসারে প্রত্যেকজন তার নিজস্ব ছাউনিতে, নিজেরাই পতাকার তলায় স্থাপন করবে। 53কিন্তু লেবীয়েরা, সাক্ষ্যস্বরূপ উপাসনা-তাঁবুর চারিদিকে তাদের ছাউনি স্থাপন করবে যেন আমার ক্রোধ ইস্রায়েলী সমাজের উপরে না বর্তায়। লেবীয়েরাই সাক্ষ্যস্বরূপ উপাসনা-তাঁবুর তত্ত্বাবধানের জন্য দায়ী হবে।”
54ইস্রায়েলীরা এই সমস্তই সঠিক করেছিল, যে রকম সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
Currently Selected:
গণনা পুস্তক 1: BCV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।
The Holy Bible, Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.