নহূম ভূমিকা
ভূমিকা
612 খ্রীষ্ট পূর্বাব্দে আসিরীয় সাম্রাজ্য তখন প্রায় ধ্বংসের সম্মুখীন। ব্যাবিলনীয়, মাদীয় ও স্কুথীয় সেনাবাহিনীর সম্মিলিত আক্রমণের কারণে রাজধানী নীনবী একেবারে পতনের মুখে দাঁড়িয়ে। কিন্তু সেদিন এই ঘটনায় অন্যান্য জাতির বাসিন্দাদের মনে লেশমাত্রও সহানুভূতির উদ্রেক হয়নি, কেননা আসিরীয়রা এইসব জাতির উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল। এইসব মানুষদের মতে, আসিরীয়রা দীর্ঘদিন ধরে যেসব অন্যায় করেছে তার সমুচিত শাস্তি তারা এখন পাচ্ছে। এই ধরনের মনোভাব ভাববাদী নহূম যিহূদাবাসীদের হয়ে উচ্চারণ করলেন। এই ঘটনাকে জগতের সমস্ত রাজ্যের উপরে ঈশ্বরের বিধি ও নিয়ন্ত্রণের প্রেক্ষিতে তিনি স্থাপন করলেন। বললেন, ঈশ্বর আসিরীয়দের তাঁর হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও তাদের বিচারও তিনিই করবেন, কেননা তারা মাত্রাতিরিক্ত রকমের সংহারক ও অহংকারী।
নহূমের ভাববাণী ঈশ্বরের চরিত্র ও পরাক্রম বর্ণনা করে ঘোষণা করেছে, ঈশ্বরের উদ্দেশ্য হল, আসিরীয়দের বিচার ও দণ্ডাজ্ঞা। যিহূদার প্রতি সান্ত্বনা ও নীনবীর অন্তিম সর্বনাশের কথা এখানে পর্যায়ক্রমে ঘুরেফিরে এসেছে। আসিরীয়দের রাজধানী রক্ষার প্রচেষ্টা ব্যর্থ প্রমাণিত হওয়া এবং তাদের নগর লুন্ঠিত হওয়ার ঘটনা ঈশ্বরের সেই দণ্ডাজ্ঞার সত্যকেই সুনিশ্চিত করে।
Currently Selected:
নহূম ভূমিকা: BCV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।
The Holy Bible, Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.