Bible App logo
Search Icon

মীখা 5

5
বেথলেহেম থেকে প্রতিজ্ঞাত শাসক
1ওহে সৈন্যদলের নগর, এখন তোমার সৈন্যদল নিয়ে যাও,
কারণ আমাদের বিরুদ্ধে অবরোধ হচ্ছে।
ইস্রায়েলের শাসনকর্তার গালে
লাঠি দিয়ে আঘাত করবে।
2“কিন্তু তুমি, হে বেথলেহেম ইফ্রাথা,
যদিও তুমি যিহূদার শাসকদের মধ্যে ছোটো,
তোমার মধ্যে দিয়ে আমার জন্যে
ইস্রায়েলের এক শাসক বেরিয়ে আসবে,
যাঁর শুরু প্রাচীনকাল থেকে
অনাদিকাল থেকে।”
3সুতরাং ইস্রায়েল পরিত্যক্ত হবে
যতক্ষণ না প্রসবকারিণীর সন্তান হচ্ছে,
এবং অবশিষ্ট ভাইয়েরা ফিরে আসে
ইস্রায়েলীদের সঙ্গে যুক্ত হবার জন্য।
4তিনি দাঁড়িয়ে সদাপ্রভুর শক্তিতে
তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে,
রাখালের মতো তাঁর লোকদের চালাবেন।
এবং তারা নিরাপদে বাস করবে, কারণ তখন তাঁর মহত্ত্ব
পৃথিবীর শেষ সীমা পর্যন্ত পৌঁছাবে।
5আর তিনি আমাদের পক্ষে শান্তি হবেন
যখন আসিরীয়রা আমাদের দেশ আক্রমণ করবে
এবং আমাদের দুর্গগুলি পদদলিত করবে
তখন আমরা তাদের বিরুদ্ধে সাতজন মেষপালক,
এমনকি আটজন দলপতি নিযুক্ত করব।
6সেই সময় তারা আসিরিয়ার দেশ তরোয়াল দ্বারা,
নিম্রোদের দেশকে খোলা তরোয়াল দ্বারা শাসন করবে।
তারা যখন আমাদের দেশ আক্রমণ করবে
এবং আমাদের দেশের সীমানার মধ্যে দিয়ে যাবে
তিনি আমাদের আসিরীয়দের হাত থেকে রক্ষা করবেন।
7অনেক জাতির মধ্যে
যাকোবের বেঁচে থাকা লোকেরা
সদাপ্রভুর কাছ থেকে আসা শিশিরের মতো হবে,
ঘাসের উপরে পড়া বৃষ্টির মতো,
যা মানুষের আদেশে পড়ে না
কিংবা তার উপর নির্ভর করে না।
8অনেক জাতির মধ্যে
যাকোবের বেঁচে থাকা লোকেরা হবে
জঙ্গলের বুনো পশুর মধ্যে সিংহের মতো,
মেষপালের মধ্যে যুবক সিংহের মতো,
সে যখন পালের মধ্যে দিয়ে যায় তখন তাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে,
কেউ তাদের উদ্ধার করতে পারে না।
9তোমরা তোমাদের শত্রুদের উপর জয়লাভ করবে,
এবং তোমার সমস্ত শত্রু ধ্বংস হবে।
10“সেইদিন,” সদাপ্রভুর বলেন,
“আমি তোমাদের ঘোড়াদের তোমাদের মধ্যে থেকে বিনাশ করব
এবং তোমাদের রথগুলি ধ্বংস করব।
11আমি তোমাদের দেশের নগরগুলি ধ্বংস করব
আর তোমার সব দুর্গগুলি ভেঙে ফেলব।
12আমি তোমার জাদুবিদ্যা নষ্ট করব
মায়াবিদ্যা ব্যবহারকারীরা তোমার মধ্যে আর থাকবে না।
13আমি তোমার মধ্যে থেকে তোমার ক্ষোদিত মূর্তিগুলি
এবং তোমার পবিত্র পাথরগুলি ধ্বংস করব;
যাতে তুমি আর কখনও নিজের হাতে নির্মিত
বস্তুসকলের কাছে নত না হও।
14যখন তোমার নগরগুলি ধ্বংস করব,
আমি তোমার মধ্যে থেকে তোমার আশেরার খুঁটিগুলি উপড়ে ফেলব।
15যে জাতিগণ আমার বাধ্য হয়নি
আমি ভীষণ ক্রোধে তাদের উপর প্রতিশোধ নেব।”

Currently Selected:

মীখা 5: BCV

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in