YouVersion Logo
Search Icon

লেবীয় পুস্তক 3

3
মঙ্গলার্থক বলিদান
1“ ‘যদি কেউ মঙ্গলার্থক বলিদান দেয় এবং পশুপাল থেকে একটি পশু উৎসর্গ করে, সেটি পুংপশু বা স্ত্রীপশু যাই হোক না কেন, সদাপ্রভুর সামনে সেটি নির্দোষ হওয়া চাই। 2সে ওই পশুর মাথায় হাত রাখবে ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সেটিকে বধ করবে। পরে হারোণের পুত্র যাজকেরা বেদির চারপাশে রক্ত ছিটাবে। 3মঙ্গলার্থক বলিদান থেকে সে এক অর্ঘ্য আনবে, যা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার, ভিতরের অঙ্গ এবং সমস্ত মেদ তার সঙ্গে যুক্ত, 4অন্ত্র আচ্ছাদনকারী সমস্ত মেদ অথবা এর সঙ্গে সংযুক্ত প্রত্যঙ্গ, কোমরের কাছাকাছি মেদসহ দুটি কিডনি ও কিডনির পর্দা সে বাদ দেবে। 5তারপর হোমবলির শীর্ষ ভাগে বেদির উপরে হারোণের ছেলেরা নৈবেদ্য পোড়াবে, অর্থাৎ কাঠে অর্ঘ্য ঝলসানো হবে; এটি অগ্নিকৃত এক নৈবেদ্য যা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক প্রীতিজনক উপহার।
6“ ‘যদি সে সদাপ্রভুর উদ্দেশে পশুপাল থেকে কোনো পুংশাবক অথবা স্ত্রীশাবক মঙ্গলার্থক নৈবেদ্যরূপে উৎসর্গ করে, তাহলে তা যেন ত্রুটিমুক্ত হয়। 7যদি সে এক মেষশাবক বলি দেয়, সদাপ্রভুর সামনে সে তাকে রাখবে। 8সে তার বলির পশুর মাথায় হাত রাখবে ও সমাগম তাঁবুর সামনে বধ করবে। পরে হারোণের ছেলেরা বেদির চারপাশে বধ করা পশুর রক্ত ছিটাবে। 9মঙ্গলার্থক বলি থেকে অগ্নিকৃত উপহার সে সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করবে। বলিকৃত পশুর সমস্ত মেদ, অথবা এতে সংযুক্ত অন্যান্য প্রত্যঙ্গ, 10কোমরের কাছাকাছি মেদসহ দুটো কিডনি ও যকৃতের পর্দা সে সরিয়ে দেবে। 11যাজক খাদ্যরূপে সেগুলি বেদিতে পোড়াবে, যা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত এক উপহার।
12“ ‘যদি সে একটি ছাগল উৎসর্গ করতে চায়, সদাপ্রভুর সামনে সে তাকে রাখবে, 13ছাগটির মাথায় সে হাত রাখবে ও সমাগম তাঁবুর সামনে তাকে বধ করবে। পরে হারোণের পুত্রেরা বেদির চারপাশে বধ করা পশুর রক্ত ছিটাবে। 14তার যে কোনো বলিদান সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার হতেই হবে; অন্ত্র আচ্ছাদনকারী সমস্ত মেদ অথবা এতে সংযুক্ত প্রত্যঙ্গ 15কোমরের কাছাকাছি মেদসহ দুটো কিডনি ও যকৃতের পর্দা সে সরিয়ে দেবে। 16যাজক সেগুলি ভক্ষ্যরূপে বেদিতে পোড়াবে, যা সৌরভার্থক প্রীতিজনক অগ্নিকৃত এক উপহার। সমস্ত মেদ সদাপ্রভুর।
17“ ‘পুরুষানুক্রমে তোমরা যেখানেই বসবাস করো এটি হবে তোমাদের জন্য চিরস্থায়ী বিধি, তোমরা মেদ অথবা রক্ত ভোজন করবে না।’ ”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for লেবীয় পুস্তক 3