যোয়েল ভূমিকা
ভূমিকা
যোয়েল পুস্তকের প্রকৃত সময়কাল জানা খুব কঠিন, কেননা এখানে কোনো বিশেষ রাজার শাসনকালের উল্লেখ নেই। তবে পুস্তকটি রচনার বিশেষ উদ্দেশ্যটি স্পষ্ট এবং যোয়েল একটি জোরালো আধ্যাত্মিক বাণী বলার জন্য সেই উদ্দেশ্যকে কাজে লাগিয়েছেন।
পুস্তকটি শুরু হচ্ছে কীভাবে ঝাঁক ঝাঁক পঙ্গপাল যিহূদা রাজ্যে ছেয়ে গেল এবং চোখের সামনে থাকা সবকিছুকে খেয়ে শেষ করে দিল, তারই জীবন্ত বর্ণনা দিয়ে। এই বিপর্যয়ের প্রত্যুত্তরে অনুতাপ করার আহ্বান জানিয়ে এই পঙ্গপাল বাহিনীর বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এই পঙ্গপালবাহিনী যেন হামলাকারী এক সেনাবাহিনী, যাদের মস্তক ঈশ্বর। যোয়েল সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে, সদাপ্রভুর দিন—বিচার ও দণ্ডাজ্ঞার দিন—এসে উপস্থিত। উপবাস, সম্মিলিত প্রার্থনা ও আন্তরিক বিলাপ সহকারে অনুতাপ করার তাঁর আহ্বানকে তিনি নতুন করে জ্ঞাপন করেছেন। তিনি কথা দিয়েছেন, এইসব করলে ঈশ্বর শুধু যে পঙ্গপালকে তাড়িয়ে দেবেন তাই নয়, লোকেরা যা যা হারিয়েছে তার চেয়েও বেশি তারা ফিরে পাবে। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, যারা ঈশ্বরের লোকদের বিরোধিতা করবে, তাদের ঈশ্বর পরাজিত করবেন এবং যিহূদার অবশিষ্ট বাসিন্দাদের উপরে কীভাবে ঈশ্বর তাঁর আত্মা সেচন করবেন। লোকেরা যদি তাদের সমস্ত মনপ্রাণ দিয়ে সদাপ্রভুর পথে ফিরে আসে, তাহলে সদাপ্রভুর আগমনের দিনে তারা তাদের সমৃদ্ধির প্রত্যাবর্তনকে দেখতে পাবে।
Currently Selected:
যোয়েল ভূমিকা: BCV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।
The Holy Bible, Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.