গীতসংহিতা 45
45
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শোশন্নীম। করোহ-সন্তানদের মস্কীল। একটি প্রেমের গীত।
1আমার হৃদয় একটি ভালো বিষয়ের উপর উপচে পড়ছে;
আমি রাজার বিষয়ে আমার রচনার শব্দগুলো জোরে জোরে পড়ব;
আমার জিভ প্রস্তুত একটি লেখকের কলমের মত।
2তুমি মানুষের সন্তানদের মধ্যে উত্তম;
তোমার ঠোঁটের অনুগ্রহ; তাই আমরা জানি
যে ঈশ্বর তোমাকে চিরকালের জন্য আশীর্বাদ করেছেন।
3বীর, তোমার তরোয়াল তোমার ঊরুর উপর রাখ,
তোমার সাথে তোমার গৌরব ও মহিমা।
4তোমার মহিমার সাফল্যের কারণের নম্রতা
এবং ন্যায়পরায়ণতার উপর জয়লাভ কর;
তোমার ডান হাত তোমাকে ভয়ঙ্কর জিনিস শিখাবে।
5তোমার তীর ধারালো, লোকেরা তোমার অধীন হয়,
তোমার লোকেরা তোমার নীচে পড়ে আছে;
তোমার তীর রাজার শত্রুদের হৃদয়ে বিদ্ধ হয়।
6ঈশ্বর, তোমাকে যে সিংহা#45:6 হে ঈশ্বর তোমার সিংহাসন চিরদিনের র জন্য হচ্ছে সন দিয়েছেন তা চিরদিনের জন্য হচ্ছে;
তোমার রাজদন্ড ন্যায়বিচারের রাজদন্ড।
7তুমি ধার্মিকতাকে ভালবাসো এবং দুষ্টতাকে ঘৃণা কর;
অতএব ঈশ্বর, তোমার ঈশ্বর,
তোমাকে অভিষিক্ত করেছেন,
তোমার সঙ্গীদের চেয়ে বেশি পরিমাণে আনন্দ তেল দিয়ে।
8গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সব পোশাক সুবাসিত হয়;
হাতির দাঁতের প্রাসাদ থেকে তারযুক্ত যন্ত্রগুলো তোমাকে আনন্দিত করেছে।
9তোমাদের সম্মানিত নারীদের মধ্যে রাজকন্যারা রয়েছেন;
তোমার ডান হাতে দিকে ওফীরের
সোনার মধ্যে পরিহিত রানী দাঁড়িয়ে আছেন।
10শোন মেয়ে, ভেবে দেখ এবং কান দাও;
তোমার নিজের লোকেদের ও তোমার বাবার বাড়ি ভুলে যাও।
11এই ভাবে রাজা তোমার সৌন্দর্য বাসনা করবেন;
তিনিই তোমার প্রভু; তাঁকে সম্মান কর।
12সোরের-মেয়ে সেখান থেকে উপহারের সাথে আসবেন,
ধনী মানুষেরা তোমার কাছে অনুগ্রহের জন্য প্রার্থনা করবে।
13রাজপ্রাসাদের রাজকীয় মেয়েরা সব মহিমান্বিত হয়;
তাঁর পোশাক স্বর্ণের সঙ্গে কাজ করা।
14তিনি সূচী শিল্পিত পোশাক পড়ে রাজার কাছে আসবে,
যে সঙ্গীরা তাকে অনুসরণ করবে
তারা কুমারীদের তোমাদের কাছে নিয়ে আসবে।
15তারা আনন্দ ও উল্লাসে আসবে,
তারা রাজপ্রাসাদে প্রবেশ করবে।
16তোমার বাবার জায়গায় তোমার সন্তান থাকবে;
তুমি সমস্ত পৃথিবীতে রাজত্ব করবে।
17আমি তোমার নাম সমস্ত প্রজন্মকে স্মরণ করাব,
এই জন্য লোকেরা চিরকাল জন্য তোমাকে ধন্যবাদ দেবে।
Currently Selected:
গীতসংহিতা 45: IRVBen
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
BEN-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.