গীতসংহিতা 34
34
দায়ূদের একটি গীত। যখন তিনি অবীমেলকের সামনে উন্মাদ হওয়ার ভান করেছিলেন, যিনি তাড়িয়ে দিয়েছিলেন।
1আমি সর্বদা সদাপ্রভুুর প্রশংসা করব;
তাঁর প্রশংসা সবদিন আমার মুখে থাকে।
2আমি সদাপ্রভুুর প্রশংসা করব;
নিপীড়িতরা শুনবে এবং আনন্দিত হবে।
3আমার সাথে সদাপ্রভুুর প্রশংসা কর;
চল আমরা একসঙ্গে তাঁর নাম উন্নত করি।
4আমি সদাপ্রভুুর প্রার্থনা করলাম
এবং তিনি আমাকে উত্তর দিলেন ও
তিনি আমার সমস্ত ভয়ের উপর আমাকে বিজয় দিয়েছেন।
5যারা তাঁর দিকে তাকায় তারা উজ্জ্বল হয়
এবং তাদের মুখ কখনও লজ্জিত হবে না।
6এই নিপীড়িত মানুষ চিৎকার করলো
এবং সদাপ্রভুু তার কথা শুনলেন ও
তার সমস্ত বিপদ থেকে তাকে বাঁচালেন।
7সদাপ্রভুুর দূতেরা,
যারা তাঁকে ভয় করে তাদের চারপাশে শিবির স্থাপন করে
এবং তিনি তাদের উদ্ধার করেন।
8আস্বাদন কর এবং দেখ সদাপ্রভুু ভালো;
ধন্য সেই লোক যে তাঁর আশ্রয় গ্রহণ করেছে।
9তাঁর মনোনীত লোকেরা সদাপ্রভুুকে ভয় কর,
কারণ যারা তাঁকে ভয় করে তাদের কোন অভাব হয় না।
10যুবসিংহরাও কখনো কখনো খাদ্যের অভাব অনুভব করে,
কিন্তু যাঁরা সদাপ্রভুুর খোঁজ করে তাদের কোন অভাব হবে না।
11এস, সন্তানেরা, আমার কথা শোন,
আমি তোমাকে সদাপ্রভুুর ভয়ের শিক্ষা দিই।
12মানুষ জীবনে কি চায়,
অনেক দিন বাঁচতে ও একটি ভালো জীবন?
13তারপর মন্দ কথা বলা থেকে
এবং মিথ্যা কথা বলা থেকে তোমার ঠোঁটকে দূরে রাখো।
14মন্দ থেকে দূরে যাও এবং যা ভাল তাই কর;
শান্তির খোঁজ কর এবং অনুসরণ কর।
15ধার্ম্মিকদের উপর সদাপ্রভুুর চোখ আছে
এবং তাদের চিৎকারের প্রতি তাঁর কান আছে।
16সদাপ্রভুু অন্যায়কারীদের বিরুদ্ধে,
তিনি তাদের স্মৃতি পৃথিবী থেকে মুছে ফেলবেন।
17ধার্ম্মিকেরা কাঁদলো এবং সদাপ্রভুু শুনলেন
ও তাদের সকল বিপদ থেকে তাদের উদ্ধার করলেন।
18সদাপ্রভুু ভাঙ্গা হৃদয়ের কাছাকাছি থাকেন
এবং তিনি চূর্ণ আত্মাকে রক্ষা করেন।
19ধার্ম্মিকদের বিপদ অনেক,
কিন্তু সেই সবের উপরে সদাপ্রভুু তাদের বিজয় দেয়।
20তিনি তার সব হাড় রক্ষা করেন;
তার মধ্যে একটিও ভেঙে যাবে না।
21মন্দ দুষ্টদের হত্যা করবে,
যারা ধার্ম্মিকদের ঘৃণা করে তারা নিন্দিত হবে।
22সদাপ্রভুু তাঁর দাসদের প্রাণ মুক্ত করেন;
তারা কেউই যারা তাঁর আশ্রয় গ্রহণ করে তারা নিন্দিত হবে না।
Currently Selected:
গীতসংহিতা 34: IRVBen
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
BEN-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.