YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 27

27
দায়ূদের একটি গীত।
1সদাপ্রভুু আমার আলো এবং আমার পরিত্রান;
আমি কাকে ভয় করব?
সদাপ্রভুু আমার জীবনের আশ্রয়স্থান;
কে আমাকে ভয় দেখাবে?
2যখন অন্যায়কারীরা আমার মাংস খাওয়ার জন্য আমার নিকটবর্তী হল,
আমার বিপক্ষরা এবং আমার শত্রুরা হোঁচট খেয়ে পড়ল।
3যদিও একটি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে,
তখনও আমার হৃদয় ভীত হবে না;
যদিও আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হচ্ছে,
এমনকি তখনও আমি সাহস করব।
4সদাপ্রভুুর কাছে আমি একটি বিষয় জিজ্ঞাসা করেছি,
যা আমি পরে অন্বেষণ করব,
আমার জীবনের সমস্ত দিন আমি সদাপ্রভুুর সৌন্দর্য দেখার জন্য
এবং তাঁর মন্দিরের মধ্যে ধ্যান করার জন্য সদাপ্রভুুর গৃহে বাস করি।
5কারণ বিপদের দিনের তিনি আমাকে তাঁর গৃহে আশ্রয় দেবেন;
তাঁর তাঁবুর মধ্যে তিনি আমাকে লুকিয়ে রাখবেন।
তিনি আমাকে পাথরের উপরে তুলে ধরবেন!
6তারপর আমার চারপাশের শত্রুদের উপরে আমার মাথা উঁচু হবে
এবং আমি তাঁর তাঁবুতে আনন্দের উৎসর্গ প্রদান করব! আমি গান গাব
এবং সদাপ্রভুুর উদ্দেশ্যে সঙ্গীত করব!
7সদাপ্রভুু, যখন আমি আর্তনাদ করে ডাকি,
তখন আমার ডাক শোন;
আমার উপর কৃপা কর
এবং আমাকে উত্তর দাও!
8আমার হৃদয় তোমার সম্পর্কে বলছে,
তাঁর মুখের অনুসন্ধান কর! সদাপ্রভুু!
আমি তোমার মুখের অনুসন্ধান করি।
9আমার কাছ থেকে তোমার মুখ লুকিও না;
রাগে তোমার দাসকে আঘাত করো না!
তুমি আমার সাহায্যকারী হয়ে এসেছে;
আমাকে ছেড়ে যেয়ো না বা আমাকে পরিত্যাগ করো না।
10এমনকি যদি আমার বাবা
এবং মা আমাকে ত্যাগ করে,
সদাপ্রভুু আমাকে নিয়ে যাবেন।
11সদাপ্রভুু! তোমার পথ আমাকে শিক্ষা দাও,
আমার শত্রুদের জন্য আমাকে সমান পথে পরিচালনা করো।
12আমার শত্রুদের কাছে আমার প্রাণকে দিও না;
কারণ মিথ্যা সাক্ষী আমার বিরুদ্ধে উঠেছে
এবং তারা নিঃশ্বাসে হিংস্রতা বের করে।
13যদি আমি বিশ্বাস না করতাম যে আমি
জীবিতদের দেশে সদাপ্রভুুর মঙ্গল দেখব
তবে আমি সমস্ত আশা ছেড়ে দিতাম!
14সদাপ্রভুুর জন্য অপেক্ষা কর;
শক্ত হও এবং তোমার হৃদয় সাহসী হোক!
সদাপ্রভুুর জন্য অপেক্ষা কর!

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in