ইয়োব 18
18
বিলদদ।
1তারপর শুহীয় বিলদদ উত্তর দিলেন এবং বললেন,
2“তোমার কথা শেষ কর! বিবেচনা কর
এবং পরে আমরা কথা বলব।
3কেন আমরা পশুর মত গণ্য হচ্ছি;
কেন আমরা তোমার চোখে বোকার মত হয়েছি?
4তুমি তোমার রাগে নিজেকে বিদীর্ণ করেছ,
তোমার জন্য কি পৃথিবীকে ত্যাগ করা হবে
অথবা পাথরকে কি তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে?
5সত্যি,
পাপীদের আলো নেভান হবে;
তার আগুনের শিখা উজ্জ্বল হবে না।
6তার তাঁবুতে আলো অন্ধকার হবে;
তার উপরের প্রদীপ নিভে যাবে।
7তার পায়ের শক্তি কমান হবে;
তার নিজের পরিকল্পনা তাকে ফেলে দেবে।
8কারণ তার নিজের পায়ের দ্বারাই সে জালে পড়বে;
সে ফাঁদের মধ্যে দিয়ে হাঁটবে।
9ফাঁদ গোড়ালি ধরে তাকে নিয়ে যাবে;
ফাঁ#18:9 ফাঁদ ডাকে পরাস্ত করলো দ তাকে চেপে ধরবে।
10একটি ফাঁদ তার জন্য মাটিতে লুকান আছে
এবং তার জন্য রাস্তায় একটা ফাঁদ আছে।
11আতঙ্ক চারিদিক দিয়ে তাকে ভয় দেখাবে;
তারা প্রতি পদে তাকে তাড়া করবে।
12তার শক্তি ক্ষুদায় দুর্বল হয়
এবং বিপদ তার পাশে তৈরী থাকবে।
13তার শরীরের অংশ খেয়ে ফেলবে;
সত্যি, মৃত্যুর প্রথম সন্তান তার শরীরের অংশ খেয়ে ফেলবে।
14সে তার তাঁবু থেকে উচ্ছিন্ন হবে,
তার বাড়ি যাতে সে এখন আস্থা রাখে;
তাকে মৃত্যুর কাছে নিয়ে আসা হবে,
আতঙ্কের রাজার কাছে নিয়ে আসা হবে।
15লোকেরা তার নিজের ইচ্ছায় তার তাঁবুতে বাস করবে না,
তারপর তারা দেখবে যে তাদের ঘরে গন্ধক ছড়ানো হয়েছে।
16নিচে তার মূল শুকিয়ে যাবে;
উপরে তার শাখা কেটে ফেলা হবে।
17পৃথিবী থেকে তার স্মৃতি ধ্বংস হয়ে যাবে;
রাস্তায় তার কোন নাম থাকবে না।
18সে আলো থাকে অন্ধকারে চালিত হবে
এবং সংসার থেকে তাড়িয়ে দেওয়া হবে।
19তার লোকেদের মধ্যে তার কোন ছেলে বা নাতি থাকবে না,
না এমন কোন আত্মীয় থাকবে যেখানে সে ছিল।
20সেই দিনের তাদের যা হবে
তা দেখে যারা পশ্চিমে বাস করে তারা তাদের ধ্বংসকার্য দেখে আতঙ্কিত হবে;
যা#18:20 যারা পূর্বে বাস করে তারাও এতে ভয় পাবে।রা পূর্বে বাস করে তার এতে ভয় পাবে।
21অবশ্যই অধার্মিকদের ঘর এরকম,
যারা ঈশ্বরকে জানে না তাদের ঘর এরকম।”
Currently Selected:
ইয়োব 18: IRVBen
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
BEN-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.