ইয়োব 17
17
1আমার আত্মা#17:1 আমার আত্মা ভগ্ন হয়েছে শেষ হয়েছে
এবং আমার আয়ু শেষ;
আমার কবর আমার জন্য তৈরী।
2অবশ্যই সেখানে আমার সঙ্গে উপহসকেরা থাকবে;
আমার চোখ সবদিন তাদের প্ররোচনা দেখবে।
3“এখন একটা অঙ্গীকার কর,
নিজের কাছে আমার জন্য জামিনদার হও;
আর কে আছে যে আমায় সাহায্য করবে?
4তোমার জন্য, ঈশ্বর,
তাদের হৃদয়কে বুদ্ধি থেকে দূরে রেখেছেন; এই জন্য,
তুমি আমার উপরে তাদের প্রশংসা করবে না।
5যে ব্যক্তি পুরষ্কারের জন্য নিজের বন্ধুর নিন্দা করে,
তার সন্তানদের চোখ অন্ধ হবে।
6কিন্তু তিনি আমাকে লোকেদের কাছে লোককথা করেছেন;
তারা আমার মুখে থুতু দেয়।
7আমার চোখ দুঃখে ক্ষীণ হয়েছে;
আমার শরীরের সমস্ত অংশ ছায়ার মত হয়েছে।
8সৎ লোক এর দ্বারা স্তব্ধ হয়ে যাবে;
নির্দোষ লোক অধার্মিকদের বিরুদ্ধে উত্তেজিত হয়ে উঠবে।
9ধার্মিক লোক নিজের পথে চলবে;
যে ব্যক্তি হাত পরিষ্কার করে সে দিন দিন শক্তিতে বৃদ্ধি পাবে।
10কিন্তু তোমরা সকলে, এখন এস;
আমি তোমাদের মধ্যে কোন জ্ঞানী মানুষ পাব না।
11আমার আয়ুর দিন শেষ,
আমার পরিকল্পনা শেষ,
এমনকি আমার হৃদয়ের ইচ্ছা গুলো শেষ।
12এই লোকেরা, এই উপহসকেরা,
রাতকে দিনের পরিবতন করে;
সেই আলোকে, তারা বলে, তা অন্ধকারের কাছে।
13যেহেতু আমি পাতালকে আমার ঘর হিসাবে দেখি;
যেহেতু আমি আমার খাট অন্ধকারে পাতি;
14যেহেতু আমি দুর্নীতিকে বলি,
তুমি আমার বাবা এবং পোকাকে বলি,
তুমি আমার মা, বা আমার বোন;
15তাহলে আমার আশা কোথায়?
আমার আশার বিষয়ে, কে দেখতে পায়?
16আশা কি আমার সঙ্গে নিচে পাতালের দরজায় যাবে
যখন আমরা ধূলোয় নামি?”
Currently Selected:
ইয়োব 17: IRVBen
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
BEN-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.