YouVersion Logo
Search Icon

রূথের কাহিনী ভূমিকা

ভূমিকা
ইসরায়েল জাতির ইতিহাসে ‘বিচারপতিদের’ যুগে বাহুবলই যখন সমাজের বুকে চরম হয়ে উঠেছিল, সৃষ্টি হয়েছিল বিরোধ বিশৃঙ্খলা, ঠিক সেই সময় এত হানাহানির মধ্যেও আত্মপ্রকাশ করেছিল রূথ, মধুর ভালবাসা, আনুগত্য ও শ্রদ্ধা বিজড়িত কাহিনী। রূথ এক মোয়াবী কন্যা। তার বিবাহ হয়েছিল এক ইসরায়েলী যুবকের সঙ্গে। স্বামীর মৃত্যুর পর রূথ তার ইসরায়েলী শাশুড়ীর প্রতি অসাধারণ আনুগত্য ও ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের প্রতি তার সুগভীর ভক্তি ও সম্ভ্রম পোষণ ও প্রকাশ করেন। পরিশেষে, সে তার পূর্বের স্বামীর আত্মীয়দের মধ্যে থেকে একজনকে স্বামীরূপে লাভ করেন। এই বিবাহের মাধ্যমে রূথ ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ রাজা দাউদের প্রপিতামহী হয়েছিলেন।
বিচারপতি ও জননায়কদের বিবরণ এই সত্যকে তুলে ধরে যে, ঈশ্বরের প্রজারা যখন তাঁর কাছ থেকে দূরে সরে যায়, তখন তাদের উপরে নেমে আসে নিদারুণ বিপর্যয়। রূথ দেখায় এই পরম সত্য যে, একজন বিদেশিনীর মস্তকে ঈশ্বরের অজস্র আশীর্বাদ ঝরে পড়ে যখন সে ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের কাছে আসে, তাঁর অনুগত হয় এবং ফলস্বরূপ সে ঈশ্বরের একনিষ্ঠ প্রজাবৃন্দের অন্যতমরূপে পরিগণিত হয়।
বিষয়বস্তুর রূপরেখা
রূথকে সঙ্গে নিয়ে নয়মীর জেরুশালেমে প্রত্যাবর্তন 1:1-22
রূথের সঙ্গে বোয়সের সাক্ষাৎকার 2:1—3:18
বোয়সের সঙ্গে রূথের বিবাহ 4:1-22

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in