YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 67

67
কৃতজ্ঞতা নিবেদনের গান
ভজনগীতি
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ: তারযন্ত্র সহযোগে। গান।
1ঈশ্বর আমাদের প্রতি কৃপা করুন, আশীর্বাদ করুন আমাদের,
প্রসন্ন হোক তাঁর শ্রীমুখ আমাদের প্রতি। সেলা
2বিদিত হোক তোমার পথ ও পরিত্রাণ
সকল জাতির মাঝে।
3হে ঈশ্বর, লোকে করুক তোমার মহিমা কীর্তন,
স্তব গান করুক সর্বজাতি।
4জাতিবৃন্দ উল্লাসে আনন্দ গান করুক,
তোমার সুশাসনে সকল জাতি
ন্যায় বিচার পায় তোমার কাছে। সেলা
5হে ঈশ্বর, লোকে করুক তোমার মহিমা কীর্তন,
স্তব গান করুক সর্বজাতি।
6ঈশ্বর, আমাদের ঈশ্বর আশীর্বাদ করেছেন আমাদের
তাই ফলসম্ভারে পূর্ণ হয়েছে এই বসুন্ধরা।
7ঈশ্বর আমাদের করেছেন আশীর্বাদ,
তাই মর্ত্যলোক সসম্ভ্রমে করুক তাঁর জয়গান।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 67