YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 61

61
ঈশ্বরের কাছে সুরক্ষার আবেদন
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের প্রতি নির্দেশ: তারযন্ত্র সহযোগে।
1হে ঈশ্বর, শ্রবণ কর আমার আর্তনাদ,
কর্ণপাত কর আমার নিবেদনে।
2পৃথিবীর প্রান্ত থেকে অবসন্ন হৃদয়ে আমি ডাকছি তোমায়,
নিয়ে চল আমায় নিরাপদ আশ্রয়ে।
3তুমিই আমার আশ্রয়,
শত্রুদের বিপক্ষে তুমিই আমার সুদৃঢ় দুর্গ।
4তোমার আবাসে চিরকাল থাকতে দাও আমায়
তোমার পক্ষচ্ছায়ায় আশ্রয় দিয়ে আমাকে কর নিরাপদ। সেলা
5হে ঈশ্বর, তুমি শুনেছ আমার সকল আবেদন, তোমার ভক্তজনের প্রতি বর্ষণ কর তুমি
যে আশীর্বাদ, সেই আশীর্বাদে তুমি ভূষিত করেছ আমায়।
6দীর্ঘায়িত কর রাজার আয়ু,
বর্ধিত হোক তাঁর জীবনকাল।
7তিনি চিরকাল ঈশ্বরের সাক্ষাতে সিংহাসনে আসীন থাকুন,
তোমার অবিচল প্রেম ও বিশ্বস্ততা রক্ষা করুক তাঁকে।
8চিরকাল আমি গাইব তোমায় জয়গান
প্রতিদিন পূর্ণ করব আমার ব্রতের অঙ্গীকার।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 61