YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 20

20
সঙ্কট মোচনের আবেদন
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের উদ্দেশে: পুরোহিতের আশীর্বচন
1সঙ্কটের দিনে প্রভু পরমেশ্বর, তোমার ডাকে সাড়া দেবেন,
যাকোবের ঈশ্বরের নামের মাহাত্ম্যে তুমি প্রতিষ্ঠিত হবে সবার উপরে।
2তাঁর পুণ্য মন্দির থেকে তিনি সহায় হবেন তোমার,
সিয়োন থেকে তিনি জোগাবেন শক্তি তোমায়।
3তিনি স্মরণে রাখুন তোমার সকল নৈবেদ্য,
গ্রাহ্য করুন তোমার হোমবলি। সেলা
4তিনি পূর্ণ করুন তোমার মনের বাসনা,
সফল করুন তোমার সকল পরিকল্পনা।
5তোমারই সাধিত মুক্তি দর্শনে, আমরা উচ্ছল হব আনন্দে,
আমাদের আরাধ্য ঈশ্বরের নামে আমরা উড়াব বিজয়কেতন।
পূর্ণ করুন প্রভু পরমেশ্বর তোমাদের সকল প্রার্থনা।
6এখন আমি জানলাম যে প্রভু পরমেশ্বর উদ্ধার করবেন তাঁর অভিষিক্তজনকে,
তাঁর পুণ্য স্বর্গ থেকে তিনি সাড়া দেন তার ডাকে,
আপন পরাক্রমে তাকে ভূষিত করেন বিজয় গৌরবে।
7অনেকে নির্ভর করে তাদের রথ সম্পদে
আবার অনেকে নির্ভর করে তাদের অশ্ববাহিনীতে,
কিন্তু আমাদের একমাত্র ভরসা আমাদের আরাধ্য প্রভু ঈশ্বর।
8কম্পিত হবে ওদের চরণ, পতন হবে ওদের,
কিন্তু আমরা হব সমুন্নত, থাকব অবিচল।
9হে প্রভু পরমেশ্বর, জয়মাল্যে ভূষিত কর তোমার রাজাকে,
যখন ডাকব তোমায়, সাড়া দিও আমাদের ডাকে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 20