হিতোপদেশ 23
23
(6)
1কোন উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে যদি তুমি ভোজে বস, তাহলে তোমার সামনে কি খাদ্যবস্তু#23:1 তোমার সামনে কে আছে? 10 আছে সেদিকে লক্ষ্য রাখবে। 2তুমি যদি ভোজনপটু হও তাহলে তোমার লোভ সংযত করবে। 3ভোজের সুখাদ্য দেখে লালায়িত হবে না কারণ তোমাকে প্রলুব্ধ করার জন্য তা পরিবেশন করা হতে পারে।
(7)
4বুদ্ধিপূর্বক চল, অর্থ উপার্জনের জন্য নিজেকে ক্ষয়করো না। 5চোখের পলকে তোমার ধন নিঃশেষ হয়ে যেতেপারে, হঠাৎ তার পাখা গজাতে পারে ঈগল পাখির মতই তা উড়ে যেতে পারে শূন্যে।
(8)
6কৃপণের বাড়িতে ভোজ খেতে যেও না, তার বাড়ির সুখাদ্যে লোভ করো না, 7কারণ সে হয়তো মনে মনে খরচের হিসেব করছে।সে মুখে বলবে, ‘আরও নাও,আরও নাও', কিন্তু এ তার অন্তরের কথা নয়। 8তুমি যা খাবে তা হয়তো বমি করে ফেলবে, তার উদ্দেশে তোমার তোষামুদে কথাগুলো বৃথা যাবে।
(9)
9মূর্খকে সদুপদেশ দিতে যেও না, সে তোমার কথার মর্ম বুঝবে না।
(10)
10জমির পুরাণো সীমানা সরিও না পিতৃহীনের জমি অন্যায়ভাবে অধিকার করো না। 11কারণ তাদের রক্ষাকর্তা প্রভু শক্তিমান, তিনিই তোমার বিরুদ্ধে তাদের পক্ষ সমর্থন করবেন।
(11)
12সৎ শিক্ষায় মনোযোগী হও, যথাসাধ্য জ্ঞান আহরণ কর।
(12)
13শিশুকে শাসন করতে দ্বিধা করো না, তাকে প্রহার করলে সে মরবে না। 14বস্তুতঃ তাতে তার জীবন রক্ষা পাবে।
(13)
15বৎস, তুমি যদি জ্ঞানবান হও, তাহলে আমি আনন্দিত হব। 16তোমার মুখ থেকে জ্ঞানগর্ভ কথা নির্গত হলে উল্লসিত হবে আমার অন্তর।
(14)
17পাপাচারী লোকদের সমৃদ্ধিদেখে ঈর্ষান্বিত হয়ো না, তুমি সারাজীবন প্রভুকে সম্ভ্রম করে চল। 18তোমার জন্য রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ, তোমার প্রত্যাশা হবে না ব্যর্থ।
(15)
19বৎস, শোন বুদ্ধিপূর্বক চল সুনির্দিষ্ট করো তোমার জীবনের লক্ষ্য। 20মদ্যপ ও পেটুকদের সংসর্গে থেক না। 21কারণ মদ্যপ ও পেটুকদের দারিদ্র্য অনিবার্য, নেশাগ্রস্ত ব্যক্তির জীর্ণ বস্ত্রই হবে পরিধেয়।
(16)
22তোমার জন্মদাতা পিতাকে মান্য করবে, তোমার জননী বৃদ্ধা হলে অবজ্ঞা করবে না তাকে।
23সত্য, প্রজ্ঞা, জ্ঞান ও সুবুদ্ধি এগুলি অর্জনের জন্য অর্থব্যয় করবে, কিন্তু কোন কারণেই এগুলি বিকিয়ে দেবে না।
24ধার্মিক ব্যক্তির পিতা পরম আনন্দ লাভ করবে, জ্ঞানবান পুত্রের পিতা হবে গর্বিত।
25তোমার পিতামাতা যেন তোমার জন্য গর্ব করতে পারেন, তোমার গর্ভধারিণী যেন হন উল্লসিত।
(17)
26বৎস, মনোযোগ দিয়ে শোন, আমার জীবনই হোক তোমার আদর্শ। 27গণিকা ও অসতী নারী উভয়ই মারাত্মক ফাঁদ স্বরূপ, 28এরা দস্যুর মত ওৎ পেতে থাকে, অনেক লোককে এরা ফাঁদে ফেলে অবিশ্বস্ত করে তোলে।
(18)
29কে দুঃখী? কে দুর্দশাগ্রস্ত? কে বিবাদ করে? কেই বা বিক্ষুব্ধ? কে অকারণে আঘাত পায়? কার চক্ষু রক্তবর্ণ? 30সুরাতে যে ডুবে থাকে মিশ্রিত সুরা বৈচিত্রে যে মত্ত হয়-সে-ই। 31তুমি সুরার হাতছানিতে ভুলো না, যদিও রঙে তার রক্তিম বাহার, পানপাত্রের বুকে জ্বল জ্বল করে তা এবং অবলীলায় জঠরে গড়িয়ে যায়। 32কিন্তু পরে তোমার মনে হবে এ যেন এক বিষধর সাপের ছোবল। 33তোমার চোখের সামনে ভেসে উঠবে অদ্ভুত সব দৃশ্য, তোমার চিন্তা ও কথা হবে অসংলগ্ন। 34তোমার মনে হবে যেন তুমি সমুদ্রে ভেসে চলেছ, দুলন্ত ঝড়ে দোলায়মান জাহাজের মাস্তুলের উপরে আছ। 35তুমি বলবে,আমি আহত হয়েছি, নিশ্চয়ই আমাকে মারা হয়েছে। কিন্তু আমি যে কিছুই অনুভব করতে পারছি না, কেন আমি জেগে উঠতে পারছি না? আমার আরও সুরা চাই।
Currently Selected:
হিতোপদেশ 23: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.

: