YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 18

18
1যারা কারও সঙ্গে মিলেমিশে চলতে পারে না তারা ঘোর আত্নকেন্দ্রিক, তারা সর্বপ্রকার ন্যায়সঙ্গত সিদ্ধান্তের বিরোধিতা করে।
2জ্ঞানবুদ্ধির অনুশীলনে মূর্খের কোন আগ্রহ নেই, মূর্খতা জাহির করতেই তার আনন্দ।
3পাপ ডেকে আনে অপমান, আত্মমর্যাদা হারালে আসে অপযশ।
4মানুষের কথা হবে প্রজ্ঞার উৎস সাগরের মত তার গভীরতা, বহতা নদীর মত তাঁর নির্মলতা।
5দুষ্ট লোকের পথ সমর্থন এবং নির্দোষ ব্যক্তিকে ন্যায় বিচার লাভে বঞ্চিত করা অন্যায়।
6নির্বোধের কথায় বিপদ সৃষ্টি হয়, সে তর্ক করে, পরিণামে জোটে প্রহার।
7নির্বোধের কথাবার্তাই তার ধ্বংসের কারণ, নিজের কথার ফাঁদেই সে ধরা পড়ে।
8পরচর্চা অতি মুখরোচক পূর্ণমাত্রায় লোকে তা আস্বাদন করে, অতি সহজেই তা মানুষের অন্তরে গেঁথে যায়।
9অলস ব্যক্তি ধ্বংসকারীদের সমগোত্র।
10পরমেশ্বর সুদৃঢ় দুর্গস্বরূপ ধার্মিকেরা তাঁকে আশ্রয় করে নিরাপদ হয়।
11ধনী লোকেরা মনে করে সুদৃঢ় দুর্গের মত তাদের ধনসম্পদ, তার দ্বারাই তারা রক্ষা পাবে।
12ধ্বংসের আগে মানুষের চিত্ত হয় গর্বিত, কিন্তু নম্রতার পুরস্কার সম্মান।
13কোন কথার উত্তর দেওয়ার আগে তা শোনা উচিত, যে না শোনে সে মূর্খ, তার এ আচরণ অপমানজনক।
14রুগ্ন অবস্থায় মনোবলই মানুষকে বাঁচিয়ে রাখে, হতাশ হলে সে কি করে বাঁচবে?
15বুদ্ধিমান জ্ঞানলাভে আগ্রহী প্রাজ্ঞ ব্যক্তি জ্ঞানের অম্বেষণকরে।
16মান্যগণ্য ব্যক্তির সাক্ষাৎ করতে হলে, উপহার নিয়ে যেতে হয়, এতে সহজে সাক্ষাতের সুযোগ পাওয়া যায়।
17আদালতে প্রথমে যে বক্তব্য রাখে, মনে হয় তার কথাই ঠিক। যতক্ষণ না প্রতিপক্ষ না তাকে জেরা করে।
18কোন বিবাদে উভয় পক্ষই যদি প্রবল হয় তাহলে পাশার দান চেলে বিবাদের নিষ্পত্তি করতে হবে।
19ভাইকে সাহায্য করলে সে দুর্গ প্রাকারের মত তোমাকে রক্ষা করবে, কিন্তু তার সঙ্গে বিবাদ করলে তোমার জন্য তার দরজা বন্ধ হয়ে যাবে।
20মানুষ যা কিছু বলে তার ফল তাকে ভোগ করতেই হয়।
21মানুষের কথাতেই নিয়ন্ত্রিত হয় তার মরণ বাঁচন, যে কথা সে উচ্চারণ করে তার পরিণাম তাকে ভোগ করতেই হয়।
22পুরুষের পক্ষে বিবাহ করা ভাল, কারণ সহধর্মিণী ঈশ্বরের আশীর্বাদ। প্রভুর অনুগ্রহেই সে তা পায়।
23গরীব লোক নম্রভাবে বিনতি জানায়, কিন্তু ধনী রূঢ়ভাবে তার উত্তর দেয়।
24এমন অনেক বন্ধু থাকে যাদের ভালবাসা খাঁটি নয়, কিন্তু কেউ কেউ ভাইয়ের চেয়েও আপন হয়।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in