YouVersion Logo
Search Icon

ফিলিপীয় ভূমিকা

ভূমিকা
ইউরোপের মাটিতে ফিলিপীয় মণ্ডলী প্রেরিত শিষ্য পৌলের প্রতিষ্ঠিত প্রথম খ্রীষ্টীয় মণ্ডলী। ফিলিপী ছিল রোম সাম্রাজ্যের অন্তর্গত ম্যাসিডন প্রদেশের একটি প্রাচীন নগর। প্রেরিত শিষ্য তখন কারাগারে। সেই সময় তিনি ফিলিপীয় মণ্ডলীর ভক্তদের কাছে এই পত্রটি লেখেন। তাঁর বিরুদ্ধে তখন অন্যান্য খ্রীষ্টীয় কর্মীদের বিরোধীতা ও ফিলিপীর মণ্ডলীতে ভ্রান্ত শিক্ষা দানের কাজ চলতে থাকায় মানসিকভাবে পৌল অত্যন্ত বিক্ষুব্ধ ও বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাঁর এই পত্রে যে আনন্দ ও আস্থা অনুরণিত, তা শুধুমাত্র যীশু খ্রীষ্টের ওপর প্রেরিত শিষ্য পৌলের গভীর বিশ্বাসের ফলেই সম্ভব হয়েছে।
ফিলিপীয় মণ্ডলীর খ্রীষ্টভক্তেরা পৌলের অত্যন্ত প্রয়োজনের দিনে তাঁকে সাহায্য পাঠিয়েছিল। তাই তাদের ধন্যবাদ জানানোর জন্যই এই পত্রটি তিনি তাদের লিখেছিলেন। এই পত্র লেখার সুযোগে পৌল তাদের পুনরায় নিশ্চিত আশ্বাস দেন যেন, তাঁর এবং সমভাবে তাদেরও এই বিপর্যয়ের দিনে তারা সাহস ও আস্থা না হারায় তিনি তাদের কাছে সনির্বন্ধ মিনতি জানান যেন তারা স্বার্থান্ধ উচ্চাশা ও অহঙ্কার দ্বারা পরিচালিত না হয়ে বরং যীশুর মত নম্র মনোভাবাপন্ন হয়। তিনি তাদের মনে করিয়ে দেন যে খ্রীষ্টের সঙ্গে তাদের মিলিত জীবন প্রভু পরমেশ্বরের পরম অনুগ্রহের দান যা তারা বিশ্বাসের মাধ্যমে লাভ করেছে, ইহুদী বিধি-বিধান ও আচার-অনুষ্ঠান পালনের দ্বারা নয়। যারা খ্রীষ্টের সঙ্গে মিলিত হয়ে জীবন যাপন করে, ঈশ্বর তাদের যে আনন্দ ও শান্তি দান করেন, তারই কথা পৌল এই পত্রে লিখেছিলেন।
আনন্দ, আস্থা, এক্য এবং খ্রীষ্টীয় বিশ্বাস ও জীবনে অধ্যবসায়েরর ওপর বিশেষ গুরুত্ব পত্রটিকে বৈশিষ্ট্যময় করেছে। এছাড়াও ফিলিপী মণ্ডলীর খ্রীষ্টভক্তদের প্রতি পৌলের গভীর স্নেহ-মমতা ফুটে উঠেছে।
বিষয়বস্তুর রূপরেখ
ভূমিকা 1:1-11
পৌলের ব্যক্তিগত পরিস্থিতি 1:12-26
খ্রীষ্টের সঙ্গে মিলিত জীবন 1:27—2:18
তিমথি ও ইপাফ্রদিতের জন্য পরিকল্পনা 2:19-30
শত্রু ও বিপদ সম্পর্কে সাবধান বাণী 3:1-4:9
পৌল এবং তাঁর ফিলিপীয় বন্ধুবর্গ 4:10-20
উপসংহার 4:21-23

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in