YouVersion Logo
Search Icon

মথি ভূমিকা

ভূমিকা
সাধু মথির লেখা সুসমাচারে এই শুভ সংবাদ দেওয়া হয়েছে যে, যীশু হলেন সেই প্রতিশ্রুত পরিত্রাতা যাঁর মাধ্যমে ঈশ্বর তাঁর প্রজা ইসরায়েলীয়দের সঙ্গে পুরাতন সন্ধি চুক্তিতে (পুরাতন নিয়ম) দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করেছন। যাদের মধ্যে যীশু জন্মগ্রহণ করেছিলেন এবং বাস করেছিলেন এই শুভ সংবাদ শুধু তাদেরই জন্য নয়, এই শুভ সংবাদ সারা পৃথিবীর জন্য।
সাধু মথির এই সুসমাচার সাজানো হয়েছে অতি সাবধানে। শুরু হয়েছে যীশুর জন্ম কাহিনী দিয়ে, তারপর বর্ণনা করা হয়েছে তাঁর বাপ্তিষ্ম ও প্রলোভনের ঘটনা। তারপর দে্ওয়া হয়েছে গালীল প্রদেশে যীশুর প্রচার, শিক্ষাদান এবং আরোগ্য দানের সেবাব্রেতের বর্ণনা। এরপর বর্ণিত হয়েছে গালীল থেকে যীশুর জেরুশালেমে গমন এবং যীশুর জীবনের শেষ সপ্তাহে যে সমস্ত ঘটনা ঘটেছিল-তাঁর ক্রুশ-মৃত্যু ও পুনরুত্থানে যার পরিসমাপ্তি-তারই বিবরণ।
এই-সুসমাচার যীশুকে এমন এক মহান শিক্ষক রূপে তুলে ধরেছে, ঈশ্বরের বিধান ব্যাখ্যা করার পূর্ণ অধিকার যাঁর রয়েছে এবং যিনি ঈশ্বেরর রাজ্য সম্বন্ধে শিক্ষা দান করতেন। এই পুস্তকে যীশুর সমস্ত শিক্ষা বক্তব্য বিষয় অনুযায়ী পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। (১) । যীশুর পর্বতে প্রদত্ত উপদেশ, যাতে চরিত্র, কর্তব্য, সুযোগ-সুবিধা এবং স্বর্গরাজ্যের অধিবাসীদের ভাগ্য (5-7 অধ্যায়) সম্বন্ধে বলা হয়েছে। (২) বারো জন শিষ্যকে প্রচার ব্রতের নির্দেশ দান (১0 অধ্যায়)। (3) স্বর্গরাজ্য সম্বন্ধে রূপক কাহিনী (১3 অধ্যায়)। (4) শিষ্যত্বের অর্থ সম্বন্ধে শিক্ষা (১8 অধ্যায়) এবং (5) বর্তমান যুগের শেষ এবং স্বর্গরাজ্যের আগমন সম্বন্ধে শিক্ষা (24-25 অধ্যায়)।
বিষয় বস্তুর রূপরেখা
যীশু খ্রীষ্টের বংশ তালিকা ও তাঁর জন্ম 1:1—2:23
বাপ্তিষ্মদাতা যোহনের সেবাব্রত 3:1-12
যীশুর বাপ্তিষ্ম ও প্রলোভন 3:13—4:11
গালীল প্রদেশে যীশুর জনসেবাব্রত 4:12—18:35
গালীল থেকে জেরুশালেম 19:1—20:34
জেরুশালেমে ও তার নিকটবর্তী অঞ্চলে সংঘটিত শেষ সপ্তাহের ঘটনা 21:1—27:66
প্রভুর পুনরুত্থান ও নানাস্থানে তাঁর আবির্ভাব 28:1-20

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in