YouVersion Logo
Search Icon

যাকোব ভূমিকা

ভূমিকা
প্রেরিত শিষ্য যাকোব এই পত্রখানি লিখেছিলেন “সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা” ঈশ্বরের ভক্ত প্রজাদের উদ্দশ্যে। পত্রটি কিছু বাস্তব নীতি নির্দেশের একটি সঙ্কলন। লেখক খ্রীষ্টিয় মানসিকতা ও আচরণের জন্য যে বাস্তব জ্ঞান ও পরিচালনার প্রয়োজন, তারই নির্দেশ দিতে গিয়ে অনেক বাক্যালঙ্কার ব্যবহার করেছেন। খ্রীষ্টীয় দর্শন অনুযায়ী বহু বিচিত্র বিষয়বস্তুর অবতারণা করেছেন, যেমন সম্পদ এবং দারিদ্র্য, প্রলোভন, সৎ আচরণ, কুসংস্কার, বিশ্বাস ও কর্ম, ভাষার ব্যবহার, প্রজ্ঞা, বিবাদ, গর্ব এবং নম্রতা, অপরের বিচার করার প্রবণতা, দম্ভ, ধৈর্য এবং প্রার্থনা।
পত্রে খ্রীষ্ট ধর্ম পালনের ক্ষেত্রে বিশ্বাসের সঙ্গে কর্মের গুরুত্বের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
বিষয়বস্তুর রূপরেখা
ভূমিকা 1:1
বিশ্বাস ও জ্ঞান 1:2-8
দারিদ্র ও সম্পদ 1:9-11
পরীক্ষা ও প্রলোভন 1:12-18
শোনা ও কাজ করা 1:19-28
পার্থক্যের বিরুদ্ধে সতর্কবাণী 2:1-13
বিশ্বাস ও কর্ম 2:14-26
খ্রীষ্টান ও তার ভাষা 3:1-18
খ্রীষ্টান ও পৃথিবী 4:1—5:6
বহুবিধ নীতি-নির্দেশ 5:7-20

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in