YouVersion Logo
Search Icon

হোশেয় 14

14
অনুতাপ, ক্ষমা ও উদ্ধার
1হে ইসরায়েল, ফিরে এস তোমাদের প্রভু পরমেশ্বরের কাছে, কারণ অধর্মাচরণের ফলে তোমাদেরপতন হয়েছে। 2আবেদনসহ তোমরা ফিরে এস, ফিরে এস প্রভু পরমেশ্বরের কাছে,তাঁর কাছে বল:আমাদের সব অপরাধ মার্জনা কর, আমাদের যা ভাল তা-ই গ্রহণ কর, আমাদের ওষ্ঠাধর নিবেদন করবে তোমার স্তুতি। 3অসিরিয়া আমাদের উদ্ধার করতে পারবে না, অশ্বারোহী বাহিনীও পারবে না আমাদের রক্ষা করতে। আমাদের হাতে গড়া মূর্তিকে সম্বোধন করে আর আমরা বলব না, ‘হে আমাদের ঈশ্বর’ কারণ পিতৃহীনেরা তোমার কাছেই পায় দয়া।
4আসিরিয়ার প্রজাদের অবিশ্বস্ততা ঘুচিয়ে
আমি ফিরিয়ে আনব আমার কাছে,
সর্বান্তঃকরণে আমি তাদের ভালবাসব,
কারণ তাদের প্রতি আর আমার ক্রোধ নেই।
5ইসরায়েলের কাছে আমি হব শিশিরের মত,
লিলিফুলের মত সে প্রস্ফূটিত হবে,
দেবদারু বৃক্ষের মত দৃঢ় হবে তার মূল।
6সে শাখা বিস্তার করবে,
তার শোভা হবে জলপাইয়ের মত,
লেবাননের মত হবে তার সৌরভ।
7তারা ফিরে এসে আমার ছায়ায় বাস করবে,
তারা শস্য উৎপাদন করবে,
দ্রাক্ষাকুঞ্জের মত সমৃদ্ধ হবে তারা,
লেবাননের মদিরার মত হবে তাদের খ্যাতি।
8ইসরায়েল আর অলীক প্রতিমা নিয়ে মত্ত হবে না,
আমি তাদের প্রার্থনার উত্তর দেব, গ্রহণ করব তাদের সমস্ত ভার।
আমি সতেজ মহীরুহের মত তাদের আশ্রয় হব,
তাদের সমস্ত আশীর্বাদের আকর হব।
9জ্ঞানবান যে, সে-ই বুঝবে এই সমস্ত বিষয়, বিচক্ষণ ব্যক্তি উপলব্ধি করবে এ কথা। কারণ প্রভু পরমেশ্বরের পথ সরল, ধার্মিকেরা সেই পথে চলে ও সফল হয়, কিন্তু অধর্মাচারীরা উছোট খায় সেই পথে, এবং শেষে তাদের পতন হয়।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হোশেয় 14