YouVersion Logo
Search Icon

হিব্রু 5

5
1মানবকুল থেকে মনোনীত প্রত্যেক প্রধান পুরোহিত ঈশ্বরের কাছে মানুষের প্রতিনিধি রূপে অর্ঘ্য ও প্রায়শ্চিত্তের বলি উৎসর্গ করার জন্য নিযুক্ত হন। 2পুরোহিত নিজে দুর্বল বলে অজ্ঞ ও বিপথগামী লোকদের প্রতি সহনশীল হতে পারেন।#হিব্রু 4:15; 7:28 3এই কারণেই তিনি যেমন ঈশ্বরের প্রজামণ্ডলীর জন্য তেমনি নিজের জন্যও পাপস্খালক বলিদান করতে বাধ্য।#লেবীয় 9:7; 16:6 4পৌরোহিত্যের এই পদমর্যাদা কেউ নিজে থেকে গ্রহণ করতে পারে না, কিন্তু হারোণের মত তিনি ঈশ্বরের আহ্বানে এই পদে নিযুক্ত হন।#যাত্রা 28:1
5সেইভাবে খ্রীষ্টও প্রধান পুরোহিতের পদ লাভের জন্য নিজেই নিজেকে গৌরবে ভূষিত করেননি, কিন্তু যিনি তাঁকে বলেছিলেনঃ'তুমি আমার পুত্র, আজ থেকে তোমার পিতা হলাম আমি’ —তাঁর দ্বারাই তিনি নিযুক্ত হয়েছেন।#গীত 2:7; প্রেরিত 13:33; হিব্রু 1:5
6শাস্ত্রের অন্য স্থানে আবার বলা হয়েছে: “মেলকিষেদেকের মর্যাদা অনুযায়ী তুমি চিরকালের জন্য নিযুক্ত পুরোহিত।”#হিব্রু 7:1-17; 6:20; গীত 110:4
7ইহজীবনের দিনগুলিতে খ্রীষ্ট হাহাকার ও চোখের জলে প্রার্থনা ও বিনতি নিবেদন করেছেন ঈশ্বরের কাছে, যিনি তাঁকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে সমর্থ। তাঁর শ্রদ্ধাভক্তির জন্যই ঈশ্বর তাঁর প্রার্থনা গ্রাহ্য করেছিলেন।#মথি 26:39-46; ফিলি 2:8 8পুত্র হওয়া সত্ত্বেও তিনি দুঃখদহনের মধ্যে দিয়েই বাধ্যতার অভিজ্ঞতা লাভ করেছিলেন। 9এ বিষয়ে পূর্ণ সিদ্ধি লাভ করে তিনি তাঁর সকল অনুগতজনের অনন্ত পরিত্রাণের মূলাধার হয়েছেন।#যিশা 45:17 10সেইজন্যই মেলকিষেদেকের সমপর্যায়ে প্রধান পুরোহিতরূপে ঈশ্বর খ্রীষ্টকেই আখ্যাত করেছেন।
সাবধান বাণী
11এ বিষয়ে আমাদের অনেক কথা বলার আছে কিন্তু তা ব্যাখ্যা করা দুরূহ, কারণ তোমাদের বোধবুদ্ধি স্থূল হয়ে পড়েছে। 12এতদিনে তোমাদের শিক্ষক হওয়া উচিত ছিল, কিন্তু তোমাদেরই এখন এমন একজন শিক্ষকের প্রয়োজন যিনি তোমাদের শাস্ত্রের প্রাথমিক বিষয়গুলি শিখাতে পারেন। তোমরা এখনও দুগ্ধপোষ্য, কঠিন খাদ্য গ্রহণ করার মত অবস্থা তোমাদের হয়নি।#১ করি 3:1-3; ১ পিতর 2:2 13দুগ্ধপোষ্য শিশু পাপ-পুণ্যের বিচার করতে জানে না,#১ করি 14:20; ইফি 4:14 14পরিণত লোকদের জন্যই কঠিন খাদ্য। কারণ তাদের বিচারবুদ্ধি অনুশীলনের দ্বারা ভাল ও মন্দের পার্থক্য বিচারে অভ্যস্ত হয়েছে।#ফিলি 1:10; রোমীয় 16:19; আদি 2:17; ১ রাজা 3:9

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in