যিহিষ্কেল 17:22-23
যিহিষ্কেল 17:22-23 BENGALCL-BSI
সর্বাধিপতি প্রভু এই কথা বলেনঃ সীডার বৃক্ষের চূড়া থেকে আমি ভেঙ্গে নেব একটি নবীন শাখা, ইসরায়েলের সর্বোচ্চ পর্বত শিখরে রোপণ করব তাকে। সে শাখা পল্লবিত হবে শাখা-প্রশাখায়, ঘন শাখা-পল্লবে অপরূপ হয়ে উঠবে, পরিণত হবে বিশাল মহীরুহে। তার ছায়াঘন শাখায় এসে নীড় বাঁধবে পক্ষীকুল।

