YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 1

1
যিহিষ্কেলের প্রথম দিব্যদর্শন
(1:1—7:27)
ঈশ্বরের সিংহাসন
1ত্রিশ বছর#1:1 ত্রিশ বছর: এ কথা বলতে কোন বছরকে বোঝান হয়েছে তা জানা যায় না। চার মাস পাঁচ দিনের দিন, আমি, বুষির পুত্র, পুরোহিত যিহিষ্কেল–ব্যাবিলনে কিবার নদীর তীরে নির্বাসিত ইহুদীদের মধ্যে ছিলাম। সেই সময় আমি স্বর্গের দিকে চেয়ে দেখলাম, ঈশ্বরের দর্শন লাভ করলাম।#প্রকা 19:11 2(তখন রাজা যিহোয়াখিনের নির্বাসনের পঞ্চম বছর চলছে)#২ রাজা 24:10-16; ২ বংশা 36:9-10 3ব্যাবিলনের কিবার নদী তীরে প্রভু পরমেশ্বর আমার সাথে কথা বললেন এবং আমি অনুভব করলাম তাঁর পরমাশক্তি।
4আমি উপর দিকে চেয়ে দেখলাম, উত্তর দিক থেকে প্রবল বেগে ছুটে আসছে ঝড়, তার সাথে আকাশ জোড়া মেঘ। চারপাশে তার উজ্জ্বল আলো, তার মধ্যে ঘন ঘন বিদ্যুৎ ঝলসে উঠছে। সেই বিদ্যুতের আগুনের মাঝখানে উজ্জ্বল পিতলের মত কি যেন জ্বলজ্বল করছিল। 5এই ঝঞ্ঝালীলার একেবারে কেন্দ্রবিন্দুতে দেখা গেল চারটি প্রাণীকে। দেখতে ওরা মানুষেরই মত।#প্রকা 4:6 6কিন্তু প্রত্যেকের চারটি মুখ আর চারটি ডানা। 7তাদের পা সোজা ও পায়ে গরুর পায়ের মত খুর। মাজা পিতলের মত তাদের দেহ ঝকঝক করছে। 8প্রত্যেকের ডানার তলায় যেন মানুষের মত হাত। 9প্রত্যেকটি প্রাণীর ডানার শেষপ্রান্ত পরস্পরের ডানার শেষপ্রান্তকে ছুঁয়েছে। ফলে একটা চতুষ্কোণ সৃষ্টি হয়েছিল। এগিয়ে যাবার সময় সকলে একসঙ্গে দলগতভাবেই এগোচ্ছে, দেহ তাদের একটুও এদিক-ওদিক ঘুরছে না।
10প্রত্যেকটি প্রাণীর চারটি করে মুখ। চারটি চার রকমের মুখ: সামনের গুলি মানুষের মত, ডানদিকেরগুলি সিংহের মুখ, বাঁ দিকের গুলি ষাঁড়ের এবং পিছন দিকেরগুলি ঈগল পাখির মুখ।#যিহি 10:14; প্রকা 4:7 11প্রত্যেকটি প্রাণীর দুটি ডানা#1:11 কোন কোন প্রাচীন অনুবাদে দুটি ডানা, হিব্রু: তাদের মুখ, তাদের ডানা। উপরদিকে তোলা যাতে পাশের প্রাণীর ডানার শেষ প্রান্ত ছুঁতে পারে এবং অপর ডানা দুটি দিয়ে তাদের দেহ ঢাকা। 12প্রত্যেকটি প্রাণীই চর্তুমুখ-চারিদিকে চারটি মুখ, যাতে দলবদ্ধভাবে তারা যেদিকে যেতে চাইবে, সেইদিকেই যেন যেতে পারে, অন্যদিকে যাবার জন্য পিছন ফিরে মোড় নিতে হবে না।
13-14প্রাণীগুলোর মাঝখানে জ্বলন্ত অঙ্গারের মত এমন কিছু একটা আছে যা থেকে বের হচ্ছিল বিদ্যুতের ঝলক। সেটি মশালের মত প্রাণীগুলির মধ্যে ঘুরছিল।
15তারপর দেখি, প্রাণীগুলির পাশে একটি করে চাকা মাটি ছুঁয়ে আছে।#যিহি 10:9-13 16চারটে চাকাই একই রকম দেখতে। প্রত্যেকটি চাকা উজ্জ্বল মণির মত জ্বলজ্বল করছে। আবার চাকাগুলির মধ্যে আড়াআড়ি ভাবে লাগান আর একটি চাকা। 17যেন যেদিকে প্রয়োজন, সেইদিকেই যেতে পারে। 18চাকাগুলির বেড়ের গায়ে অসংখ্য চোখ বসান#1:18 ছিদ্র: হিব্রু: চোখ#প্রকা 4:8 19-20প্রাণীগুলি যখন যেখানে যায়, চাকাগুলিও তাদের সঙ্গে চলে। তারা মাটি ছেড়ে উপরে উঠলে চাকাগুলিও তাদের সাথে উপরে ওঠে। কারণ চাকাগুলি তাদের নিয়ন্ত্রণে, তাদের ইচ্ছামতই সেগুলি চলে। 21সুতরাং প্রাণীগুলি যখনই কোথাও যায় বা থামে কিম্বা আকাশে ওড়ে, চাকাগুলিও ঠিক তাই করে।
22প্রাণীগুলির মাথার উপর স্ফটিকের তৈরী উজ্জ্বল গম্বুজের মত কি যেন একটা আছে।#প্রকা 4:6 23সেই গম্বুজের তলায় দাঁড়িয়ে তারা প্রত্যেকে নিজেদের ডানা দুটি দুদিকে মেলে দিয়েছে পাশের জনের দিকে এবং অপর দুটি ডানা দিয়ে নিজেদের দেহ ঢেকে রেখেছে। 24ওড়ার সময় তাদের ডানার আওয়াজ আমি শুনেছি। সে আওয়াজ সাগর গর্জনের মত, বিশাল জনতার কোলাহলের মত, সর্বশক্তিমান ঈশ্বরের বজ্র গম্ভীর কণ্ঠস্বরের মত। ওড়া বন্ধ করলে তারা ডানা দুটি মুড়ে রাখে।#প্রকা 1:15; 19:6 25কিন্তু তারা থেমে গেলেও তাদের মাথার উপরের গম্বুজ থেকে ক্রমাগত আওয়াজ বার হতে থাকে।
26সেই গম্বুজের উপর নীলকান্তমণি দিয়ে তৈরী সিংহাসনের মত কি যেন একটা আছে। সেই সিংহাসনে বসে আছেন একজন, যাঁর আকার মানুষের মত।#যিহি 10:1; প্রকা 4:2-3 27আগুনের মাঝখানে জ্বলন্ত ধাতুর মত আভা বিচ্ছুরিত হচ্ছে তাঁর দেহ থেকে। সেই আভায় চারিদিক আলোকিত হয়ে উঠেছে,#যিহি 8:2 28আলোর মাঝে ফুটে উঠেছে মেঘধনুকের বর্ণালী। আমি অনুভব করলাম প্রভু পরমেশ্বরের দিব্য বিভূতি।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in