উপদেশক ভূমিকা
ভূমিকা
উপদেশের পুস্তকটি “দার্শনিক’’ দৃষ্টিভঙ্গী ও চিন্তাধারায় পরিপুষ্ট। মানবজীবনের পরিসর কত সীমিত, অথচ এরই মধ্যে কত পরস্পর বিরোধীতা এবং তারই সাথে তার রহস্যময় অবিচার ও ব্যর্থতার কথা গভীরভাবে উপলব্ধি করেছেন একজন ব্যক্তি, পরিশেষে তিনি উপদেশকের উপসংহারে বলেছেন “এ জীবন অসার।” তিনি মানুষের ভাগ্যনিয়ন্তা ঈশ্বরের কর্মপন্থার ধারা বুঝতে পারেন নি। তা সত্ত্বেও তিনি মানুষকে কঠোর পরিশ্রম করার এবং ঈশ্বরের দান যতদিন ও যত পরিমাণে পাওযা যায়, তাকে যথাসাধ্য যথাযোগ্যভাবে উপভোগ করার পরামর্শ দিয়েছেন।
অনেক দাশর্নিক আছেন, যাঁদের চিন্তাধারা নেতিবাচক এবং হতাশাব্যঞ্জক। কিন্তু প্রকৃত পক্ষে বাইবেলের এই পুস্তকটি দেখায় যে বাইবেলে কথিত বিশ্বাস যথেষ্ট উদার। সেখানে এই ধরণের হতাশা ও সন্দেহকে স্থান দেওয়ার মত যথেষ্ট পরিসর আছে। উপদেশকের দর্পণে নিজের প্রতিবিম্ব দেখে অনেকেই সান্ত্বনা লাভ করেন এবং আবিষ্কার করেন যে, যে বাইবেলে এই চিন্তাধারা প্রতিফলিত হয়েছে, সেই বাইবেলেই ঈশ্বরের উপরে আশা ও ভরসা স্থাপন করার কথা বলা হয়েছে যা জীবনে আনে এক মহত্তর অর্থ।
Currently Selected:
উপদেশক ভূমিকা: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.