দানিয়েল 8:24-25
দানিয়েল 8:24-25 BENGALCL-BSI
দিন দিন তার ক্ষমতা বেড়ে উঠবে, যদিও তার নিজ শক্তিতে নয়। সব কিছু ছারখার করে দেবে সে। সে যা কছু করবে সবেতেই হবে সফল। ক্ষমতাশালী লোকদের অনেককে সে নিপাত করবে, এমন কি ঈশ্বরের প্রজাদেরও। তার চাতুরীর জোরে সে সবরকম চক্রান্তে সফল হবে। তার দর্পের সীমা থাকবে না। অতর্কিতে বহু লোকের সে বিনাশসাধন করবে। এমন কি রাজাদের রাজাকেও অবমাননা করতে সে ছাড়বে না। তবে তার বিনাশ অবশ্যই হবে। কিন্তু কোন মানুষের হাতে নয়।



