দানিয়েল 5
5
বেলশৎসরের ভোজ
1একদিন রাজা বেলশৎসর তাঁর রাজ্যের এক হাজার সামন্তরাজকে এক মহাভোজে আমন্ত্রণ করলেন। ভোজে তিনি তাঁদের সঙ্গে সুরাপানে বসলেন। 2সুরাপান চলছে—এমন সময়ে বেলশৎসর তাঁর পিতা নেবুকাডনেজার জেরুশালেম মন্দির থেকে যে সব সোনারূপোর পাত্র নিয়ে চলে এসেছিলেন সেগুলি আনতে বললেন। এইসব পাত্রে তাঁরা সুরাপান করবেন, তিনি, তাঁর অমাত্যেরা ও পত্নী-উপপত্নীরা সকলে। 3অবিলম্বে এল সোনার সেই সব পাত্র। শুরু হল সুরাপান। 4তাঁরা পান করছেন আর তার সঙ্গে করছেন দেবতাদের গুণগান—সোনা, রূপো, পাথর দিয়ে গড়া সেই সব দেবতা।
5হঠাৎ দেখা গেল মানুষের একটা হাত। পলেস্তারা করা দেওয়ালে সেই হাত কি যেন লিখছে। যেখানে লেখা হচ্ছে, সেখানটা দীপের আলোয় আলো হয়ে আছে। রাজা দেখছেন, লিখে চলেছে সেই হাত। 6তাঁর বুকের ভেতরটা কেঁপে উঠল, ভয়ে তাঁর মুখ ছাইয়ের মত সাদা হয়ে গেল, হাত-পা নিয়ন্ত্রণ হারাল, পা দুটি ঠক্ঠক্ করে কাঁপতে লাগল। 7চীৎকার করে উঠলেন রাজা। ডেকে পাঠালেন জ্যোতিষী পণ্ডিতদের। তাঁরা এসে পৌঁছানমাত্র তাঁদের বললেন, এই লেখা যে পড়ে দেবে আর এর অর্থ উদ্ধার করে দেবে তাকে আমি বেগুনী রংয়ের রাজপোষাকে সজ্জিত করে, গলায় সোনার হার দিয়ে রাজ্যের তৃতীয় উচ্চতম ক্ষমতার আসনে বসাব। 8রাজ পণ্ডিতেরা এগিয়ে এলেন কিন্তু কেউই সে লেখা পড়তে পারলেন না, অর্থ উদ্ধার তো দূরের কথা। 9আতঙ্কে রাজা বেলশৎসরের মুখ আরও পাণ্ডুর হয়ে গেল। হতবুদ্ধি অমাত্যেরা কি যে করবেন ভেবে পেলেন না।
10রাজা ও অমাত্যদের ভয়ার্ত চীৎকার রাজমাতার কানে গেল। ভোজ সভাকক্ষে এসে উপস্থিত হলেন তিনি। বললেন, মহারাজ, চিরজীবী হোন! ভয়ে বিহ্বল হবার কোন কারণ নেই, মনে সাহস আনুন। 11আপনার রাজ্যে এমন একজন আছেন, দেবতাদের#5:11 অথবা পরমেশ্বরের আত্মা। আত্মা যাঁর অন্তরে অবস্থান করেন। আপনার পিতার রাজত্বকালে ইনি দেবতা সুলভ বুদ্ধি, পাণ্ডিত্য ও প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন। তাই আপনার পিতা, রাজা নেবুকাডনেজার তাঁকে ভবিষ্যৎ দ্রষ্টা, জাদুকর, মায়াবী ও জ্যোতিষী-প্রধান করে নিযুক্ত করেছিলেন। 12তিনি অদ্ভুত ক্ষমতাসম্পন্ন। স্বপ্নের অর্থ প্রকাশে, হেঁয়ালীর সমাধানে, রহস্যের ব্যাখ্যায় অসাধারণ তাঁর দক্ষতা। আপনি তাঁকে ডেকে পাঠান। তাঁর নাম দানিয়েল। রাজা তাঁকে বেল্টশৎসর নাম দিয়েছিলেন। তিনি আপনাকে এ সবের মর্ম বলে দেবেন।
লিপির অর্থ প্রকাশ
13অবিলম্বে দানিয়েলকে রাজার কাছে নিয়ে আসা হল। তাঁকে দেখে রাজা বললেন, আপনিই সেই ইহুদী দানিয়েল? আমার পিতা আপনাকে যিহুদীয়া থেকে এখানে নির্বাসনে নিয়ে এসেছিলেন? 14শুনেছি, আপনার অন্তরে দেবতাদের আত্মা অবস্থান করেন। প্রখর আপনার বুদ্ধিমত্তা ও পাণ্ডিত্য। 15এই লেখাটি পড়ে আমাকে তার অর্থ বুঝিয়ে দেবার জন্যে রাজ্যের সব পণ্ডিত ও জ্যোতিষীদের ডেকে আনা হয়েছিল। কিন্তু তাঁরা কেউই এর অর্থ উদ্ধার করতে পারলেন না। 16আমি শুনেছি যে আপনি অন্তর্নিহিত অর্থ উদ্ধারে ও গূঢ় রহস্য সমাধানে পারদর্শী। যদি এই লেখাটি পড়ে আমাকে এর অর্থ বুঝিয়ে দিতে পারেন তবে আপনাকে রাজকীয় বেগুনী পোষাকে সজ্জিত করে গলায় সোনার হার দিয়ে সম্মানিত করব, আর রাজ্যের তৃতীয় উচ্চতম ক্ষমতার আসনে বসিয়ে দেব।
17দানিয়েল বললেন, মহারাজ, আপনার পুরস্কার আপনারই থাক অথবা অন্য কাউকে দিন। আমি লেখাটি পড়ে তার অর্থ বলে দিচ্ছি।
18প্রভু পরমেশ্বর আপনার পিতা নেবুকাডনেজারকে একজন মহান রাজারূপে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁকে দিয়েছিলেন মানসম্ভ্রম, গৌরব ও মাহাত্ম্য। 19তাঁর প্রতিপত্তি দেখে সব ভাষাভাষী, সব জাতি গোষ্ঠীর লোকেরা ভয়ে কাঁপত। তিনি যার প্রাণ নিতে চাইতেন তাকে মরতে হত। তিনি যাকে বাঁচিয়ে রাখতে চাইতেন সে বেঁচে থাকত। তিনি যাকে ইচ্ছা তাকে সম্মানে ভূষিত করতেন, আবার যাকে ইচ্ছা তাকে অসম্মানে নীচে নামিয়ে দিতেন। 20কিন্তু তিনি হয়ে উঠলেন উদ্ধত, স্বেচ্ছাচারী, নিষ্ঠুর। ফলে তাঁকে সিংহাসনচ্যুত করা হল। তিনি হারালেন তাঁর গৌরব। 21মানুষের সমাজ থেকে তাঁকে দূর করে দেওয়া হল। মানবসুলভ বোধবুদ্ধি তাঁর লোপ পেল। তিনি হয়ে উঠলেন গরু-ছাগলের মত নির্বোধ। বনের গর্দভদের সঙ্গে হল তাঁর বসবাস, বলদের মত ঘাস খেতেন তিনি। রাতে শুয়ে থাকতেন তিনি খোলা মাঠে, শিশিরে ভিজে যেত তাঁর দেহ। অবশেষে তাঁর চোখ খুলল, তিনি বুঝলেন, জগতের সব রাজ্য ও ক্ষমতার প্রকৃত অধিপতি স্বয়ং সর্বাধিপতি প্রভু পরমেশ্বর। তিনি যাকে ভাল মনে করেন তারই হাতে তুলে দেন এসবের কর্তৃত্ব ভার।
22এসব জেনে শুনেও তাঁরই পুত্র আপনি কিন্তু পরমেশ্বরের কাছে নিজেকে নত নম্র করেন নি। 23বরং আপনি স্বর্গের ঈশ্বরের বিরুদ্ধে চরম ঔদ্ধত্য প্রকাশ করেছেন। স্পর্ধাভরে তাঁর মন্দির থেকে তুলে আনা পাত্রসামগ্রী এখানে আনিয়েছেন। আবার সেগুলিতে আপনি, আপনার অমাত্যবর্গ ও পত্নী-উপপত্নীসহ সুরাপান করেছেন। আর সেই সঙ্গে করেছেন সেই সব দেবতার বন্দনা যারা সোনা, রূপো, পিতল, লোহা, কাঠ, পাথরে তৈরী। না আছে তাদের কিছু দেখার ক্ষমতা, না পায় তারা কিছু শুনতে আর না আছে তাদের কিছু করার ক্ষমত। কিন্তু আপনার জীবনমৃত্যু যাঁর হাতে, যাঁর অনুমোদন ছাড়া আপনি কিছুই করতে পারেন না, সেই প্রভু পরমেশ্বরকে আপনি তাঁর যোগ্য মর্যাদা দেননি। 24এই জন্যই তিনিই পাঠিয়েছেন এই কথা লেখার জন্য এই হাত।
25লেখা হয়েছে, “মিনে মিনে তকেল উপারসীন।”#5:25 মেনে, মেনে, টেকেল, পারাসন। “গণিত, গণিত, পরিমিত ও বিভাজিত।” 26এর অর্থ হল এই: ‘গণিত’ বলতে বুঝায়, আপনার রাজত্বের দিনগুলি ঈশ্বরের গণনা করা হয়ে গেছে, আপনার রাজত্বকাল সমাপ্ত। 27‘পরিমিত’—এর অর্থ, আপনাকে নিক্তিতে পরিমাণ করা হয়েছে, ওজনে ঘাটতি হয়েছে। 28‘বিভাজিত’—এর অর্থ, মিডিয়া নিবাসী ও পারসিকদের#5:28 অরামীয় ভাষায় পারসি শব্দটি বিভাজন শব্দটির মত শোনায়। মধ্যে আপনার রাজ্য ভাগ করে দেওয়া হবে।
29সঙ্গে সঙ্গে বেলশৎসর দানিয়েলকে বেগুনী রংয়ের রাজপোষাকে সজ্জিত করে, গলায় সম্মানসূচক সোনার হার পরিয়ে দেবার আদেশ দিলেন ও তাঁকে রাজ্যের তৃতীয় উচ্চতম ক্ষমতার আসনে প্রতিষ্ঠা করলেন।#আদি 41:42 30সেই রাতেই ব্যাবিলনরাজ বেলশৎসর নিহত হলেন। 31তাঁর রাজ্য কেড়ে নিলেন দারাউস। দারাউসের বয়স তখন বাষট্টি।
Currently Selected:
দানিয়েল 5: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.

: