YouVersion Logo
Search Icon

২ তিমথির 2

2
অনুগত যোদ্ধা
1বৎস আমার, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত হওয়ায় যে অনুগ্রহ, সেই অনুগ্রহে তুমি শক্তিমান হও। 2বহু শ্রোতার মাঝে যখন আমি প্রচার করেছি, সেই প্রচারে যে শিক্ষা তুমি লাভ করেছ, সেগুলি তুমি এমন যোগ্য লোকদের দান কর যারা আরও বহু মানুষের কাছে সেই শিক্ষা বিতরণ করতে পারে।
3যীশু খ্রীষ্টের সুযোগ্য যোদ্ধার মত তুমি সমস্ত দুঃখ যন্ত্রণা বরণ কর।#১ তিম 1:18; ২ তিম 1:8; 4:5 4যিনি বিশ্বস্ত সৈনিক তার নিয়োগকর্তা সেনাপতিকে খুশি করতে চায়, সে অসামরিক কোন ব্যাপারে জড়িত থাকে না।#২ পিতর 2:20 5খেলায় নিয়ম পালন না করে কোন খেলোয়াড় কখনও বিজয়ীর পুরস্কার লাভ করতে পারে না।#২ তিম 4:8; ১ করি 9:25 6যে চাষী চাষ করেছে, ফসলে তারই প্রথম অধিকার।#১ করি 9:7-10 7আমার এই কথাগুলি ভেবে দেখ। প্রভু তোমায় সবকিছু বোঝবার শক্তি দেবেন।
8যীশু খ্রীষ্টকে স্মরণে রেখ, মৃতলোক থেকে পুনরুত্থিত তিনি, দাউদ বংশে তাঁর জন্ম। এই কথা আমি প্রচার করি।#রোমীয় 1:3; 2:16; ১ করি 15:4-20; ২ শমু 7:12 9সুসমাচারের এই কথা প্রচারের জন্যই আজ আমার এই দুঃখবরণ। এরই জন্য আমি দুষ্কৃতকারীর মত কারাগারে শৃঙ্খলিত। কিন্তু ঈশ্বরের বাণী কারারুদ্ধ হয় না। 10কাজেই ঈশ্বরের মনোনীতদের জন্য আমি সব কিছুই সহ্য করি যেন তারাও যীশু খ্রীষ্টের আশ্রয়ে পরিত্রাণ লাভ করে শাশ্বত গৌরবের অধিকারী হয়।#ইফি 3:1-13; ফিলি 1:12-14; কল 1:24 11নিঃসন্দেহে একথা সত্য:
তাঁর সঙ্গে যদি আমরা মৃত্যুবরণ করি,
তবে জীবিত থাকব তাঁরই সঙ্গে।#২ করি 4:10-11; ১ থিষ 5:10
12যদি স্থির থাকি সঙ্কটে
তবে রাজত্ব করব তাঁরই সঙ্গে,
যদি অস্বীকার করি তাঁকে,
তিনিও আমাদের করবেন অস্বীকার।#মথি 10:33
13যদি বিশ্বাস ভঙ্গ করিতবু তিনি থাকবেন চির বিশ্বস্ত।
কারণ তিনি নিজের সঙ্গে
মিথ্যাচরণ করতে পারেন না।#রোমীয় 3:2-3; গণনা 23:19
সুপথ ও বিপথ
14এসব বিষয়ে তুমি তাদের স্মরণ করিয়ে দাও। ঈশ্বরের নামে তাদের সাবধান করে দাও তারা যেন তর্কবিতর্ক না করে। এতে কার‍ও লাভ হবে না বরং শ্রোতারা বিভ্রান্ত হবে।#১ তিম 6:4 15ঈশ্বরের অনুমোদন লাভের জন্য তুমি এমন একজন সুযোগ্য কর্মী হওয়ার চেষ্টা কর যে নিজের কাজের জন্য লজ্জিত হয় না, যে সত্যের বাণী যথাযথরূপে ব্যাখ্যা করতে পারে।#লুক 12:42; ফিলি 1:20 16অসার জাগতিক আলোচনা এড়িয়ে চলবে কারণ তা মানুষকে ক্রমাগত ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়#১ তিম 4:7; 6:20 17এসব কথাবার্তা বিষাক্ত ক্ষতের মত ছড়িয়ে পড়ে।#১ তিম 1:20 18হুমেনিয়াস ও ফিলিটাস এই করেই সত্যভ্রষ্ট হয়েছে। তারা বলে, আমাদের পুনরুত্থান হয়ে গেছে এবং এইভাবে তারা কিছু লোককে বিভ্রান্ত করেছে। 19কিন্তু ঈশ্বর যা স্থাপন করেন তা অটল। তারই ভিত্তির উপর ক্ষোদিত আছে, ‘প্রভু জানেন কারা তাঁর আপনজন’ এবং ‘প্রভুর নাম যারা করে তারা যেন অন্যায় থেকে দূরে থাকে’।#গণনা 16:5-26; যোহন 10:14; যিশা 26:13; 28:16-17
20কোন ধনীর গৃহে শুধু সোনা আর রূপোর বাসনপত্রই থাকে না, কাঠের এবং মাটির বসনও থাকে। কোনগুলি সাধারণ কাজে ব্যবহার করা হয়ে থাকে।#রোমীয় 9:21 21কেউ যদি নিজেকে কলঙ্কমুক্ত করতে পারে তাহলে সে হবে বিশেষ কাজের উপযুক্ত শুদ্ধ পাত্র। স্বয়ং বাড়ির কর্তার ব্যবহারের উপযোগী, যে কোন শুদ্ধ কাজে ব্যবহারের যোগ্য।#২ তিম 3:17 22সুতরাং যৌবনের কামনা বাসনা পরিহার কর এবং শুদ্ধ চিত্তে যারা প্রভুকে ডাকে তাদের সঙ্গে ন্যায়নিষ্ঠতা, বিশ্বাস, প্রেম ও শান্তির দিকে লক্ষ্য স্থির কর।#১ তিম 6:11; প্রেরিত 9:14 23নিরর্থক তর্কে লিপ্ত হয়ো না, এতে বিবাদের উৎপত্তি হয়।#১ তিম 4:7 24প্রভুর দাসদের বিবাদ করা উচিত নয়। বরং এস যেন সকলের প্রতি সদয় হয়। তাকে হতে হয় সুযোগ্য সহিষ্ণু শিক্ষক।#তীত 1:7 25ধীর এবং নম্রভাবে বিরোধীদের সংশোধন করবে সে। ঈশ্বর হয়তো তাদের অন্তরে পরিবর্তন আনতে পারেন এবং সত্যের উপলব্ধি দান করতে পারেন।#১ তিম 2:4 26শয়তান যাদের বশ করে রেখেছে তাদের চেতনা ফিরে এল তারা তার ফাঁদ থেকে এইভাবে মুক্তি লাভ করে ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারবে।#১ তিম 3:7

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in