২ শমুয়েলে ভূমিকা
ভূমিকা
দ্বিতীয় শমুয়েলের পুস্তক হল প্রথম শমুয়েলের পুস্তকের পরবর্তী অংশ। এই অংশে আছে রাজা দাউদের আমলের ইতিহাস। প্রথমে তিনি রাজত্ব করেন দক্ষিণে যিহুদীয়া দেশের উপর (1–4 অধ্যায়) এবং তারপরে উত্তরের ইসরায়েলসহ সমগ্র জাতির উপর (5–24 অধ্যায়)। কিভাবে দাউদ তাঁর রাজ্য বিস্তারের জন্য এবং বিদেশের বিরুদ্ধশক্তি তথা শত্রুদের সঙ্গে কঠোর সংগ্রাম করেছিলেন, এখানে আছে তারই বিশদ বিবরণ। একাধারে গভীরভাবে ঈশ্বরবিশ্বাসী ও ভক্তরূপে এবং একান্ত অনুগত প্রজাদের প্রিয় রাজারূপে এখানে দাউদকে চিত্রিত করা হয়েছে। আবার সেইসাথে দেখানো হয়েছে কখনও কখনও তিনি নির্মম হয়েছেন। কামনা বাসনা চরিতার্থ করার জন্য অন্যায়ও করে ফেলছেন। প্রভুর নবী নাথানের মাধ্যমে তিনি ঈশ্বরের কাছে পাপ স্বীকার করেছেন এবং তাঁর দেওয়া শাস্তিও গ্রহণ করেছেন। দাউদের জীবন ও কর্ম ইসরায়েলীদের এত প্রভাবিত করেছিলে যে পরবর্তীকালে জাতীয় বিপর্যয়ের দিনে তারা দাউদের পুত্রকে রাজারূপে পেতে চেয়েছিলেন অর্থাৎ যিনি দাউদের বংশধর, তাদের ধারণা তিনি হবেন দাউদেরই মত রাজা।
বিষয়বস্তুর রূপরেখা
যিহুদীয়ার উপর দাউদের রাজত্বকাল 1:1—4:12
সমগ্র ইসরায়েলের উপর দাউদের রাজত্বকাল 5:1—24:25
(ক) প্রাথমিক পর্যায় 5:1—10:19
(খ) দাউদ ও বৎশেবা 11:1—12:25
(গ) সমস্যা ও দুর্দশা 12:26—20:26
(ঘ) শেষের বৎসরগুলি 21:1—24:25
Currently Selected:
২ শমুয়েলে ভূমিকা: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.