YouVersion Logo
Search Icon

1 যোহন 4

4
1স্নেহাস্পদেরা, সব আত্মাকে বিশ্বাস করো না, বরং আত্মাদের পরীক্ষা করে দেখ, তারা ঈশ্বরপ্রেরিত কিনা, কারণ জগতে অনেক ভূয়ো নবীর আবির্ভাব হয়েছে।#মথি 7:15; 24:11; ১ থিষ 5:21 2এর দ্বারা তোমরা চিনতে পারবে কোনটি ঈশ্বরের আত্মা —যে আত্মা স্বীকার করে যে যীশু খ্রীষ্ট মানবদেহে আবির্ভূত হয়েছেন সেই আত্মা ঈশ্বর-প্রেরিত।#১ করি 12:3 3যে আত্মা যীশুকে স্বীকার করে না তা ঈশ্বরের নয়। তা হচ্ছে খ্রীষ্টবৈরীর আত্মা, যার আবির্ভাব সম্পর্কে তোমরা শুনেছ। সে এখন সংসারে উপস্থিত হয়েছে।#যোহন 8:17; ১ যোহন 2:18-22; ২ যোহন 7
4বৎসগণ, তোমরা ঈশ্বরের প্রভা, তোমরা ঐ আত্মাদের পরাস্ত করেছ, কারণ তোমাদের অন্তরে যিনি বাস করেন তিনি জগতে যে বিচরণ করছে তার চেয়ে মহান।#মথি 12:29; রোমীয় 8:31; ১ যোহন 5:5 5এরা সংসারের লোক তাই এরা সংসারের কথাই বলে এবং সংসার এদের কথাই শোনে।#যোহন 3:31; 8:23; 15:19 6আমরা ঈশ্বরের প্রজা, ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শোনে। যে আত্মা ঈশ্বরের প্রজা নয় সে আমাদের কথা শোনে না। এর দ্বারাই আমরা সত্যাশ্রয়ী ও বিভ্রান্তিকারী আত্মাকে চিনতে পারি।#যোহন 8:47; 14:17; ১ করি 2:12
7স্নেহাস্পদেরা এস, আমরা পরস্পরকে ভালবাসি কারণ প্রেম ঈশ্বর-সঞ্জাত। যে ভালবাসে সে ঈশ্বর-সঞ্জাত এবং সে ঈশ্বরকে জানে।#১ যোহন 2:29; 3:11 8যে ভালবাসে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেমস্বরূপ। 9এর দ্বারাই ঈশ্বরের প্রেম আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে ঈশ্বর তাঁর অনন্য পুত্রকে এ জগতে পাঠিয়েছেন যেন আমরা তাঁর দ্বারা জীবন-লাভ করি।#যোহন 3:16 10প্রেম বলতে বোঝায় আমরা যে ঈশ্বরকে ভালবেসেছি তা নয়, তিনিই আমাদের ভালবেসেছেন এবং আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য তাঁর পুত্রকে পাঠিয়েছেন।#১ যোহন 2:2; 4:19
11স্নেহাস্পদেরা, ঈশ্বর যদি আমাদের এত ভালবেসে থাকেন তাহলে আমাদেরও উচিত পরস্পরকে ভালাবাসা।#মথি 18:33 12ঈশ্বরকে কেউ কখনও দেখেনি, কিন্তু আমরা যদি পরস্পরকে ভালবাসি তাহলে ঈশ্বর আমাদের অন্তরে বাস করেন এবং তাঁর প্রেম আমাদের মাঝে পূর্ণতা লাভ করে।#যোহন 1:18; ১ তিম 6:16; ১ যোহন 2:5
13এর দ্বারাই আমরা জানতে পারি যে তিনি আমাদের আপন আত্মার অংশীদার করেছেন এবং আমাদের অন্তরে তিনি অধিষ্ঠিত কারণ তিনি তাঁর আত্মা আমাদের দিয়েছেন,#১ যোহন 3:24 14আর আমরা দেখেছি, সাক্ষ্যও দিচ্ছি যে পিতা তাঁর পুত্রকে জগতের উদ্ধারকর্তারূপে প্রেরণ করেছেন।#যোহন 3:17 15যে একথা স্বীকার করে যে যীশু ঈশ্বরের পুত্র, তার অন্তরে ঈশ্বর বিরাজ করেন এবং সে ঈশ্বর আশ্রিত।#১ যোহন 5:1 16আমাদের প্রতি ঈশ্বরের যে ভালবাসা, তার স্বরূপ আমরা জেনেছি ও বিশ্বাস করেছি। ঈশ্বর প্রেমস্বরূপ, প্রেমে যে অবস্থিত সে ঈশ্বরে আশ্রিত এবং ঈশ্বর তার অন্তরে অধিষ্ঠিত। 17বিচার-দিনে আমরা যাতে নির্ভয় হতে পারি তার জন্যই আমাদের মাঝে প্রেম পূর্ণতা লাভ করেছে। কারণ তিনি যেমন আমরাও তেমনি এ জগতে রয়েছি।#১ যোহন 2:28 18প্রেম নির্ভয়, শুদ্ধ প্রেম-ভয়কে দূর করে। দণ্ডের সঙ্গেই ভয়ের সম্পর্ক। যে ভয় করে সে প্রেমে পূর্ণতা লাভ করেনি।
19আমরা ভালবাসি, কারণ তিনি প্রথমে আমাদের ভালবেসেছেন।#১ যোহন 4:10 20কেউ যদি বলে, আমি ঈশ্বরকে ভালবাসি, কিন্তু যদি বলে, আমি ঈশ্বরকে ভালবাসি, কিন্তু সে যদি তার ভাইকে হিংসা করে তবে সে মিথ্যাবাদী কারণ যে বাইকে সে দেখে তাকে যদি ভালবাসতে না পারে, তাহলে যাকে সে দেখেনি সেই ঈশ্বরকে কি করে ভালবাসবে?#১ পিতর 1:8; ১ যোহন 2:9-11 21আর আমরা তাঁর কাছ থেকে এই নির্দেশই পেয়েছি, যে ঈশ্বরকে ভালবাসে সে তার ভাইকেও ভালবাসবে।#মার্ক 12:29-31

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in