YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 60

60
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শূষণ-এদূৎ। দায়ূদের মিক্‌তাম। শিক্ষার্থক। যৎকালে অরাম-নহরয়িমের ও অরাম-সোবার সঙ্গে তাঁহার যুদ্ধ হয়, আর যোয়াব ফিরিয়া লবণোপত্যকায় ইদোমের দ্বাদশ সহস্র লোককে নিহনন করেন, তৎকালীন।
1হে ঈশ্বর, তুমি আমাদিগকে ত্যাগ করিয়াছ, আমাদিগকে ভগ্ন করিয়াছ,
তুমি ক্রুদ্ধ হইয়াছ; ফিরিয়া আমাদিগকে স্বস্থ কর।
2তুমি দেশ কম্পান্বিত করিয়াছ, বিদীর্ণ করিয়াছ;
দেশের ভঙ্গের প্রতীকার কর, কেননা দেশ টলিতেছে।
3তুমি আপন প্রজাদিগকে কষ্ট দেখাইয়াছ,
তুমি আমাদিগকে অস্থিরতারূপ মদ্য পান করাইয়াছ।
4যাহারা তোমাকে ভয় করে, তুমি তাহাদিগকে এক পতাকা দিয়াছ,
যেন তাহা সত্যের পক্ষে তুলিয়া ধরা যায়। সেলা।
5তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায়,
তজ্জন্য তুমি নিজ দক্ষিণ হস্ত দ্বারা পরিত্রাণ কর, আমাদিগকে উত্তর দেও।
6ঈশ্বর আপন পবিত্রতায় কথা কহিয়াছেন। আমি উল্লাস করিব,
আমি শিখিম বিভাগ করিব, ও সুক্কোতের তলভূমি মাপিব।
7গিলিয়দ আমার, মনঃশিও আমার;
আর ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ;
যিহূদা আমার বিচারদণ্ড;
8মোয়াব দেশ আমার প্রক্ষালনপাত্র; আমি ইদোমের উপরে নিজ পাদুকা নিক্ষেপ করিব;
হে পলেষ্টিয়া, তুমি আমার জন্য উচ্চধ্বনি কর।
9কে আমাকে ঐ দৃঢ় নগরে লইয়া যাইবে?
কে ইদোম পর্য্যন্ত আমাকে পথ দেখাইবে?#60:9 (বা) দেখাইয়াছেন।
10হে ঈশ্বর, তুমি কি আমাদিগকে ত্যাগ কর নাই?
হে ঈশ্বর, তুমি আমাদের বাহিনীগণের সহিত গমন কর না।
11বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য কর;
কেননা মনুষ্যের কৃত পরিত্রাণ অলীক।
12ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম্ম করিব;
তিনিই আমাদের বিপক্ষদিগকে মর্দ্দন করিবেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 60