YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 58

58
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, নাশ করিও না। দায়ূদের। মিক্‌তাম।
1বীরগণ! তোমরা কি ধর্ম্মনীতি কহিতেছ?#58:1 (বা) তোমাদের বক্তব্য ধর্ম্মনীতি কি বোবা ?
মনুষ্য সন্তানবর্গ! তোমরা কি ন্যায় বিচার করিতেছ?
2তোমরা হৃদয়ে দুষ্টতা সাধন করিতেছ।
দেশে স্বহস্তের উপদ্রব তৌল করিতেছে।
3দুষ্টগণ গর্ভ হইতেই বিপথগামী,
তাহারা জন্মাবধি মিথ্যা কহিতে কহিতে ভ্রমপথে বেড়ায়।
4তাহাদের বিষ সর্পবিষের মত;
তাহারা বধির কালসর্পের সদৃশ, যে কর্ণ রোধ করে,
5যে সাপুড়েদের স্বর শুনে না,
নিপুন মন্ত্রপাঠকের স্বর শুনে না।
6হে ঈশ্বর, তাহাদের মুখে দন্ত ভাঙ্গিয়া দেও;
সদাপ্রভু যুবসিংহদের কসের দন্ত উৎপাটন কর।
7তাহারা প্রবহমান জলের ন্যায় বিলীন হউক,
সে বাণ যোজনা করিলে তাহা ছিন্নের মত হউক।
8দ্রবীভূত শম্বুকের ন্যায় তাহারা গলিয়া যাউক,
সূর্য্য দেখে নাই, অবলার এমন গর্ভস্রাবের ন্যায় হউক।
9তোমাদের স্থালী কন্টক টের না পাইতে,
তিনি কাঁচা ও জ্বলন্ত সকলই ঝড়ে উড়াইয়া দিবেন।
10ধার্ম্মিক লোক প্রতিফল দেখিয়া আনন্দিত হইবে,
সে দুর্জ্জনের রক্তে আপন পাদ প্রক্ষালন করিবে;
11তাহাতে মনুষ্যগণ কহিবে, ধার্ম্মিক সত্যই ফল পায়,
সত্যই পৃথিবীতে বিচারসাধন ঈশ্বর আছেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 58