YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 54

54
প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। দায়ূদের মস্কীল। যৎকালে সীফীয়েরা আসিয়া শৌলকে কহিল, ‘দায়ূদ কি আমাদের মধ্যে লুক্কায়িত নাই?’ তৎকালীন।
1ঈশ্বর, তোমার নামে আমাকে পরিত্রাণ কর,
তোমার পরাক্রমে আমার বিচার নিষ্পন্ন কর।
2হে ঈশ্বর, আমার প্রার্থনা শুন,
আমার মুখের বাক্যে কর্ণপাত কর।
3কেননা অপরিচিত লোকেরা আমার বিপক্ষে উঠিয়াছে,
দুর্দ্দান্ত লোকেরা আমার প্রাণের অন্বেষণ করিয়াছে;
তাহারা ঈশ্বরকে সম্মুখে রাখে নাই। সেলা।
4দেখ, ঈশ্বর আমার সাহায্যকারী;
প্রভু আমার প্রাণরক্ষকদের মধ্যবর্ত্তী।
5তিনি অমঙ্গল আমার গুপ্ত শত্রুদের কাছে ফিরাইয়া দিবেন;
তুমি আপন সত্যে তাহাদিগকে সংহার কর।
6আমি তোমার উদ্দেশে স্ব-ইচ্ছার বলি উৎসর্গ করিব;
হে সদাপ্রভু, তোমার নামের স্তব করিব, কেননা তাহা উত্তম।
7কারণ তিনি আমাকে সমস্ত সঙ্কট হইতে উদ্ধার করিয়াছেন,
এবং আমার চক্ষু আমার শত্রুগণের দশা দেখিয়াছে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 54