YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 3

3
তাঁহার স্বীয় পুত্র অব্‌শালোমের নিকট হইতে দায়ূদের পলায়নকালীন সঙ্গীত।
1হে সদাপ্রভু, আমার বিপক্ষ কত বাড়িয়াছে।
অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে।
2অনেকে আমার প্রাণের উদ্দেশে বলিতেছে,
ঈশ্বরের কাছে উহার জন্য ত্রাণ নাই। সেলা।
3কিন্তু, হে সদাপ্রভু, তুমিই আমার বেষ্টনকারী ঢাল,
আমার গৌরব, ও আমার মস্তক উত্তোলনকারী।
4আমি স্বরবে সদাপ্রভুকে ডাকি,
আর তিনি আপন পবিত্র পর্ব্বত হইতে আমাকে উত্তর দেন। সেলা।
5আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম,
আমি জাগ্রৎ হইলাম; কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন।
6আমি অযুত অযুত লোক হইতেও ভীত হইব না,
যাহারা আমার বিরুদ্ধে চারিদিকে সসজ্জ হইয়াছে।
7হে সদাপ্রভু, উঠ; হে আমার ঈশ্বর, আমার পরিত্রাণ কর;
কেননা তুমি আমার সমস্ত শত্রুর চোয়ালে আঘাত করিয়াছ,
তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙ্গিয়া দিয়াছ।
8পরিত্রাণ সদাপ্রভুরই কাছে;
তোমার প্রজাদের উপরে তোমার আশীর্ব্বাদ বর্ত্তুক। সেলা।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 3