YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 149

149
1তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাও;
সাধুগণের সমাজে তাঁহার প্রশংসা গাও।
2ইস্রায়েল আপন নির্ম্মাণকর্ত্তাতে আনন্দ করুক,
সিয়োন-সন্তানগণ আপনাদের রাজাতে উল্লাসিত হউক।
3তাহারা নৃত্যযোগে তাঁহার নামের প্রশংসা করুক,
তবল ও বীণাযোগে তাঁহার প্রশংসা গান করুক;
4কেননা সদাপ্রভু আপন প্রজাদিগেতে প্রীত,
তিনি নম্রদিগকে পরিত্রাণে ভূষিত করিবেন।
5সাধুগণ গৌরবে উল্লাসিত হউক;
তাহারা আপন আপন শয্যাতে আনন্দগান করুক।
6তাহাদের কণ্ঠে ঈশ্বরের উচ্চ প্রশংসা,
তাহাদের হস্তে দ্বিধার খড়্‌গ থাকুক;
7যেন তাহারা জাতিগণকে প্রতিফল দেয়,
লোকবৃন্দকে শাস্তি দেয়;
8যেন তাহাদের রাজগণকে শৃঙ্খলে,
তাহাদের মান্যগণ্য লোকদিগকে লৌহনিগড়ে বদ্ধ করে;
9যেন তাহাদের বিরুদ্ধে লিখিত বিচার নিষ্পন্ন করে;
ইহাই তাঁহার সমস্ত সাধুর মর্য্যাদা।
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 149