YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 146

146
1তোমরা সদাপ্রভুর প্রশংসা কর;
হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা কর।
2আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব;
আমি যত কাল বাঁচিয়া থাকি, আমার ঈশ্বরের প্রশংসা গান করিব।
3তোমরা নির্ভর করিও না রাজন্যগণে,
বা মনুষ্য-সন্তানে, যাহার নিকটে ত্রাণ নাই।
4তাহার শ্বাস নির্গত হয়, সে নিজ মৃত্তিকায় প্রতিগমন করে;
সেই দিনেই তাহার সঙ্কল্প সকল নষ্ট হয়।
5ধন্য সেই, যাহার সহায় যাকোবের ঈশ্বর,
যাহার আশাভূমি সদাপ্রভু, তাহার ঈশ্বর।
6তিনি নির্ম্মাণ করিয়াছেন আকাশমণ্ডল ও পৃথিবী,
সমুদ্র ও তাহার মধ্যে যাহা কিছু আছে;
তিনি অনন্তকাল সত্য পালন করেন।
7তিনি উপদ্রুতদের পক্ষে ন্যায়বিচার করেন,
তিনি ক্ষুধিতদিগকে খাদ্য দান করেন;
সদাপ্রভু বন্দিদিগকে মুক্ত করেন।
8সদাপ্রভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন;
সদাপ্রভু অবনতদিগকে উত্থাপন করেন;
সদাপ্রভু ধার্ম্মিকদিগকে প্রেম করেন।
9সদাপ্রভু বিদেশীদের রক্ষাকারী;
তিনি পিতৃহীন ও বিধবাকে সুস্থির রাখেন,
কিন্তু দুষ্টগণের পথ বক্র করেন।
10সদাপ্রভু অনন্তকাল রাজত্ব করিবেন;
তোমার ঈশ্বর, হে সিয়োন, পুরুষে পুরুষে করিবেন।
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in