YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 127

127
আরোহণ-গীত। শলোমনের।
1যদি সদাপ্রভু গৃহ নির্ম্মাণ না করেন,
তবে নির্ম্মাতারা বৃথাই পরিশ্রম করে;
যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন,
রক্ষক বৃথাই জাগরণ করে।
2বৃথাই তোমরা প্রত্যূষে উঠ ও বিলম্বে শয়ন কর,
এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ কর,
তিনি আপন প্রিয়পাত্রকে নিদ্রাযোগে এইরূপ দেন।#127:2 (বা) প্রিয়পাত্রকে এইরূপে নিদ্রা দেন।
3দেখ, সন্তানেরা সদাপ্রভুদত্ত অধিকার,
গর্ভের ফল তাঁহার দত্ত পুরস্কার।
4যেমন বীরের হস্তে বাণ সকল,
তেমনি যৌবনের সন্তানগণ।
5ধন্য সেই পুরুষ, যাহার তূণ তাদৃশ বাণে পরিপূর্ণ;
তাহারা লজ্জিত হইবে না,
যখন তাহারা পুরদ্বারে শত্রুগণের সহিত কথা কহে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 127