YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 124

124
আরোহণ-গীত। দায়ূদের।
1যদি সদাপ্রভু আমাদের সপক্ষ না হইতেন,
ইস্রায়েল ইহা বলুক,
2যদি সদাপ্রভু আমাদের সপক্ষ না হইতেন,
যখন লোকেরা আমাদের বিরুদ্ধে উঠিয়াছিল,
3তখন তাহারা আমাদিগকে জীবদ্দশায় গ্রাস করিত,
যখন আমাদের প্রতি তাহাদের ক্রোধ প্রজ্বলিত হইত।
4তখন জল আমাদিগকে প্লাবিত করিত,
স্রোত আমাদের প্রাণের উপর দিয়া বহিত;
5তখন গর্ব্বিত জল আমাদের প্রাণের
উপর দিয়া বহিত।
6ধন্য সদাপ্রভু,
তিনি আমাদিগকে উহাদের দন্তশ্রেণীতে ভক্ষ্যবৎ সমর্পণ করেন নাই।
7আমাদের প্রাণ ব্যাধের ফাঁদ হইতে পক্ষীর ন্যায় রক্ষা পাইয়াছে;
ফাঁদ ছিঁড়িয়াছে, আর আমরা রক্ষা পাইয়াছি।
8সদাপ্রভুর নামে আমাদের সাহায্য,
তিনি আকাশ ও পৃথিবীর নির্ম্মাণকর্ত্তা।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 124