YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 122

122
আরোহণ-গীত। দায়ূদের।
1আমি আনন্দিত হইলাম, যখন লোকে আমাকে বলিল,
চল, আমরা সদাপ্রভুর গৃহে যাই।
2হে যিরূশালেম, তোমার দ্বারের ভিতরে
আমাদের চরণ দণ্ডায়মান হইল।
3হে যিরূশালেম, তুমি নির্ম্মিত হইয়াছ
একত্র সংযুক্ত নগরের ন্যায়।
4সেই স্থানে বংশ সকল, সদাপ্রভুর বংশ সকল উঠে,
ইস্রায়েলকে দত্ত সাক্ষ্যের [নিমিত্ত],#122:4 (বা) [অনুসারে]।
সদাপ্রভুর নামের স্তব করিবার জন্য।
5কেননা সেই স্থানে বিচারার্থক সিংহাসন সকল,
দায়ূদ-কুলের সিংহাসন সকল স্থাপিত।
6তোমরা যিরূশালেমের শান্তি প্রার্থনা কর;
যাহারা তোমাকে প্রেম করে, তাহাদের কল্যাণ হউক।
7তোমার প্রাচীরের মধ্যে শান্তি হউক,
তোমার অট্টালিকাসমূহের মধ্যে কল্যাণ হউক।
8আমার ভ্রাতাদের ও মিত্রগণের অনুরোধে আমি বলিব,
তোমার মধ্যে শান্তি বর্ত্তুক।
9আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহের অনুরোধে
আমি তোমার মঙ্গল চেষ্টা করিব।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 122