YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 113

113
1তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
হে সদাপ্রভুর দাসগণ, প্রশংসা কর,
সদাপ্রভুর নামের প্রশংসা কর।
2ধন্য সদাপ্রভুর নাম,
এখন অবধি অনন্তকাল পর্য্যন্ত।
3সূর্য্যের উদয়স্থান অবধি তাহার অস্তস্থান পর্য্যন্ত
সদাপ্রভুর নাম কীর্ত্তনীয়।
4সদাপ্রভু সর্ব্বজাতির উপরে উন্নত,
তাঁহার গৌরব আকাশমণ্ডলের উপরে উন্নত।
5কে আমাদের ঈশ্বর সদাপ্রভুর তুল্য?
তিনি ঊর্দ্ধে সমাসীন;
6তিনি অবনত হইয়া দৃষ্টিপাত করেন
আকাশে ও পৃথিবীতে।
7তিনি ধূলি হইতে দীনহীনকে তুলেন,
সারের ঢিবি হইতে দরিদ্রকে উঠান;
8যেন তিনি তাহাকে বসাইয়া দেন কুলীনদের সঙ্গে,
আপন প্রজাদেরই কুলীনদের সঙ্গে।
9তিনি বন্ধ্যাকে গৃহিণী করেন,
পুত্রদের আনন্দময়ী মাতা করেন।
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 113